২ শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ মায়ের, চাকায় খণ্ড খণ্ড দেহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন এক মহিলা। সোমবার নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম এবং পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। তাঁর দুই সন্তান ছিল আট বছরের মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম ও পাঁচ বছরের ছেলে মারুফ। দুই সন্তানকে নিয়েই মা ট্রেনের সামনে ঝাঁপ দেন। পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে মালার স্বামীর নাম জানা যায়নি। তাঁর শ্বশুরবাড়ি জয়দেবপুর থানার আতুরী এলাকায়। মহিলা তাঁর মেয়েকে স্কুলের জামা পড়িয়ে নিয়ে বের হয়েছিলেন। 

আরও পড়ুন: রক্তে ভাসল ফুটবলের মাঠ, ম্যাচের পর সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা ১১ সমর্থক

এই ঘটনা নিয়ে ওসি আতিকুল বলেছেন, “নিহত মালা বেগমের সঙ্গে থাকা দুই শিশু তার সন্তান বলেই জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।” স্থানীয়রা ঘটনায় স্তম্ভিত। তাঁরা বলেছেন, সোমবার সকালে নগরীর পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানী পাড়া ফাটপার এলাকার রেললাইনের ওপরে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। চলন্ত ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়। পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। রেলস্টেশন মাস্টার মুসা বলেন, “মালা তার শ্বশুরবাড়ি আতুরীতে সন্তানদের নিয়ে থাকতেন। সকালে ওই বাড়িতে ঝগড়া হয় বলে জানা গিয়েছে।”   

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক