রক্তে ভাসল ফুটবলের মাঠ, ম্যাচের পর সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা ১১ সমর্থক

Share:

আন্তর্জাতিক: ভয়ঙ্কর ঘটনা!  মেক্সিকোর সালামানকা শহরের একটি ফুটবল মাঠে সশস্ত্র সন্ত্রাসবাদীদের হামলায় প্রায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।  

মেয়র সিজার প্রিয়েটো ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, আহতদের মধ্যে একজন মহিলা এবং একটি শিশুও রয়েছে। এই হামলাকে তিনি  “দুঃখজনক এবং কাপুরুষোচিত” আক্রমণ বলে উল্লেখ করেছেন। লোমা দে ফ্লোরেস এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান চলাকালীন এই হামলা চালানো হয়। গুয়ানাহুয়াতো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের  দফতর জানিয়েছে, এই হামলার ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।  এক বিবৃতিতে বলা হয়েছে, “১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন এবং আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।” 

আরও পড়ুন: মধ্যপ্রদেশে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করার চেষ্টা, নৃশংসতার পর কী ঘটল?‌

সালামানকার মেয়র আরও বলেছেন,  ‘এই ঘটনা রাজ্যজুড়ে, বিশেষ করে সালমানকায় সহিংসতার একটি ঢেউ বইয়ে দিয়েছে, যা আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি। দুর্ভাগ্যজনকভাবে অপরাধী গোষ্ঠীগুলো কর্তৃপক্ষকে তাদের অধীন করার চেষ্টা করছে, কিন্তু তারা  সেটা অর্জন করতে পারবে না।’ নিরাপত্তা বাহিনী হামলার পিছনে থাক ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে। হামলার পেছনের উদ্দেশ্য এখনও  জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে যে তদন্ত চলছে এবং আরও তথ্য পাওয়া গেলে তা বিস্তারিত জানানো হবে।   পরিস্থিতিকে গুরুতর বলে বর্ণনা করে মেয়র মেক্সিকান রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম এবং রাজ্য কর্মকর্তাদের কাছে অতিরিক্ত নিরাপত্তা সহায়তার জন্য আবেদন করেছেন। তিনি বলেছেন, “আজ আমরা একটি গুরুতর মুহূর্ত, একটি গুরুতর সামাজিক ভাঙ্গনের মধ্য দিয়ে যাচ্ছি।”

 

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র