শেখ হাসিনার বোনঝি টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি , ঢাকা:  বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাঁর পরিবারের সদস্যরা পড়েছেন একাধিক আইনি জটিলতায়। এমনকি ২০২৪ সালে জুলাই মাসে হওয়া গণ আন্দলনের নেপথ্যে থাকার অভিযোগে হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। এবার হাসিনার  বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করতে  নির্দেশ দিয়েছে আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এই খবর নিশ্চিত করেছেন  সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ থাকা সহকারী মো. রিয়াজ হোসেন। টিউলিপ ব্রিটেনের  ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) । তাঁর  বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।

আরও পড়ুন: রিলিজের কয়েক ঘণ্টা আগে জোর ধাক্কা! ‘দ্য কেরালা স্টোরি’-এর মুক্তি স্থগিত করল হাইকোর্ট

এ কে এম মর্তুজা আলী সাগর তাঁর আবেদনে বলেছেন, , টিউলিপ তাঁর  মাসি তথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার  করেছেন। এমনকি  তিনি রাজউকের আইন কর্মকর্তাকে প্রভাবিত করেন বলেও অভিযোগ করা হয়েছে।  অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার মাধ্যমে তিনি বিনা মূল্যে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাটের দখল নিয়ে। যা নিয়ে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ও সাজাও ঘোষণা করা হয়েছে।  তবে সেই মামলা দায়েরের আগেই তিনি দেশ ছেড়ে চলে যান। এমনকি টিউলিপের বিরুদ্ধে প্রমাণে প্রমাণ নষ্টের অভিযোগ আনা হয়েছে। যার জন্য তাঁকে গ্রেপ্তার করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।   তিনি দেশত্যাগ করায় তাঁকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা প্রয়োজন বলে উল্লেখ করেন দুদকের সহকারী পরিচালক। 

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর