দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিতর্কের ঝড় ওঠার পর ‘দ্য কেরালা স্টোরি ২’-এর মুক্তি স্থগিত করল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: রিলিজের কয়েক ঘন্টা আগে জোর ধাক্কা! বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’-র মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট। আগামিকাল তথা ২৭ ফেব্রুয়ারি শুক্রবার দেশব্যাপী মুক্তির কথা ছিল এই ছবির। কিন্তু টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই তীব্র বিতর্কের মুখে পড়েছে ছবি। প্রথম ছবির মতো ‘দ্য কেরালা স্টোরি ২’-কেও প্রপাগান্ডা বলা হয়েছে। অভিযোগ, ছবিতে একাধিক বিতর্কিত দৃশ্য দেখানো হয়েছে। যা কেরলম সংস্কৃতির বিরুদ্ধে বলে অভিযোগ। মুক্তি নিষিদ্ধ চেয়ে অনেকেই মামলা ঠুকেছেন ছবির বিরুদ্ধে। কেরলম হাইকোর্টে মামলা ওঠার পর থেকেই ছবি মুক্তি বন্ধের দাবি উঠছে। অবশেষে একটি সংবাদ সংস্থা সূত্রের খবর, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ছবিটির মুক্তির প্রাক্কালে, কেরলম হাইকোর্ট ছবিটির মুক্তির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। যার ফলে শুক্রবার ছবিটি মুক্তি নাও পেতে পারে। তবে এ বিষয়ে ছবিটির নির্মাতারা এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। কেন বিতর্ক হয়েছে ছবিটি নিয়ে?

‘দ্য কেরালা স্টোরি ২’-তে কেরলম, রাজস্থান, মধ্যপ্রদেশ জুড়ে ধর্মীয় ধর্মান্তর এবং জোরপূর্বক নির্যাতনের বিষয়বস্তু দেখানো হয়েছে। একাধিক ভয়ার্ত নারীর মুখের আড়ালে তুলে ধরা হয়েছে জোর করে ধর্মান্ত রিতকরণের এক ভয়ঙ্কর কাহিনি। তাঁরা কেউ সুরেখা নাইয়ার, নেহা সন্ত। যেখানে নারী কন্ঠে উল্লেখ রয়েছে, ‘আমাদের মেয়েরা প্রেমে পড়ে না, ফাঁদে পড়ে। এবার থেকে আর সহ্য করবে না তারা। ঘুরে দাঁড়াবে।’ সেই মেয়েগুলির মধ্যে কেউ চেয়েছিল আইএএস অফিসার হতে, কেউ চেয়েছিল নামী নৃত্যশিল্পী হতে। আবার কেউ হিন্দু থেকে ইসলাম ধর্মাবলম্বী হয়েছিলেন শুধু ভালোবাসার মানুষের জন্যে। কিন্তু সেটা ছদ্মবেশ! তাদের সিংহভাগই বলপূর্বক ধর্মান্তরিতকরণের শিকার। টিজারে সেই ঝলক দেখানো হয়েছে। যেখানে মুসলিম অধ্যুষিত দেশ বানানোর পরিকল্পনা করা হচ্ছে এমনটাও দাবি করা হয়েছে। আর সেই সূত্রেই ‘কেরালা স্টোরি ২’ বিতর্কের মুখে পড়েছে।

কেরলমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ছবিটির তীব্র সমালোচনা করেছেন এবং এটিকে ‘ধর্মনিরপেক্ষতার জন্য হুমকি’ বলে অভিহিত করেছেন। এমন পরিস্থিতিতে এবার বৃহস্পতিবার কেরলম হাইকোর্ট ছবিটির মুক্তির উপর অন্তর্বর্তী কালীন স্থগিতাদেশ জারি করল। পাশাপাশি আদালত সিবিএফসিকে আবেদনকারীদের আবেদন বিবেচনা করে ২ সপ্তাহ সময় দিয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কর্তৃক ‘দ্য কেরালা স্টোরি ২’-কে দেওয়া সার্টিফিকেশনের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল। দাবি করা হয়েছে, ছবিটি কেরলম রাজ্যের ভুল উপস্থাপনা করেছে। ছবিটির মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির উপর প্রভাব ফেলতে পারে। বিচারপতি বেচু কুরিয়ান থমাস রায় ঘোষণা করার সময় উল্লেখ করেছেন যে, মনে হচ্ছে ছবিটিকে সার্টিফিকেট দেওয়ার সময় সিবিএফসি সঠিকভাবে পর্যবেক্ষণ করেনি। কারণ কেরালা স্টোরি ২ বোর্ড থেকে ইউ/এ ১৬+ সার্টিফিকেট পেয়েছে। উলকা গুপ্তা, অদিতি ভাটিয়া এবং ঐশ্বর্য ওঝা অভিনীত ছবিটি ২৭ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল।

Published by:

Share Link:

More Releted News:

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ