বকেয়া রয়েছে হাসিনার দফতর ও বাড়ির আড়াই কোটি টাকার খাবারের বিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত বছর জুলাই মাসে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিক্ষোভের সময় ভাংচুর করা ধানমান্ডিতে হাসিনার বাড়িতে। তার পর থেকে তিনি রয়েছেন ভারতেই।  এবার সামনে শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবন নিয়ে উঠল বিরাট বড় অভিযোগ। হাসিনার দপ্তর ও বাড়িতে খাবারের জন্য আড়াই কোটি টাকা বিল বাকি রয়েছে। সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ এই বিলের হিসেব পাচ্ছে না বলেই জানা গিয়েছে। 

বর্তমান অন্তর্বর্তী সরকারও হাসিনার কার্যালয় ও বাড়ির জন্য খাবার বাবদ বকেয়ার বিল মেটানোর দায় নিচ্ছে না। সেই কারণেই বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বাপক) এই বকেয়া আদায় ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জানা গিয়েছে, এই সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবনে নিয়মিত খাবার সরবরাহ করা হতো। এই নিয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তিও রয়েছে। তারই আওতায় সরবরাহ করা হতো প্রয়োজন অনুযায়ী খাবার। আরও জানা গিয়েছে হাসিনার সরকারের পক্ষ থেকে সময়ে সময়ে কিছু বিল পরিশোধ করা হতো য়ার কিছু বকেয়া থাকত। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৪ সালে আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর খাবারের বকেয়া বিল আর তারা পায়নি। এই নিয়ে হোটেল কর্তৃপক্ষ চিঠি দিয়েছে। যে চিঠিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে খাবার সরবরাহ বাবদ হোটেল অবকাশের মোট অপরিশোধিত পাওনার প্রায় ২ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা। জানানো হয়েছে এই পাওনা পরিশোধের জন্য  প্রাক্তন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালককে যথাসময়ে বিল দেওয়া হয়েছিল। যার পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।  র ২০২৪ সালের আগস্ট মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় চাহিদা অনুযায়ী প্রায় ৩৪ লাখ ৭৩ হাজার টাকার খাবার ও বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হয়েছে। এই পাওনা পরিশোধের জন্য বারবার বিল  পেশ করা হলেও বকেয়া পাওনা এখনো পরিশোধ করা হয়নি।   

আরও পড়ুন: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পত্নী সুনেত্রা পাওয়ার, শনিবার বিকেল ৫টায় শপথ

নাম প্রকাশে অনিচ্ছুক হোটেল অবকাশের মালিকানা সংস্থা পর্যটন করপোরেশনের এক ঊর্ধ্বতন কর্তা বলেছেন, বকেয়া আদায়ের জন্য কয়েক দফায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেওয়া হলেও ফল মেলেনি। তারা এই বিল মেটাতে পারবে না বলেই জানিয়ে দিয়েছে। জানানো হয়েছে এই সরকার আগের সরকারের করা বল মেটানোর দায় নিতে চান না। এই জটিলতায় হোটেল কর্তৃপক্ষ গত দেড় বছরে সেই বকেয়া পায়নি অন্যদিকে এটাও জানা গিয়েছে, বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয়ে খাবার সরবরাহ বাবদও প্রতিষ্ঠানটির বকেয়া রয়েছে প্রায় ৩৫ লাখ টাকা।   

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়