মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পত্নী সুনেত্রা পাওয়ার, শনিবার বিকেল ৫টায় শপথ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অজিত পাওয়ারের স্থলে মহারাষ্ট্রের নয়া উপমুখ্যমন্ত্রী হচ্ছেন তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ার। সম্ভবত আগামিকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেল পাঁচটায় রাজভবনে তিনি শপথগ্রহণ করবেন। আগামিকালই দুপুর দুটোয় এনসিপির বিধায়ক দলের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই এনসিপির পরিষদীয় দলনেতা হিসাবে অজিত পত্নী সুনেত্রা পাওয়ারকে নির্বাচিত করা হবে।

গত বুধবার (২৮ জানুয়ারি) মুম্বই থেকে পুণের বারামতী যাওয়ার পথে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান এনসিপি সুপ্রিমো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। গতকাল বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ভয়াবহ দুর্ঘটনায় অজিতের মৃত্যুর পরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়, ফের এক হতে পারে এনসিপির দুই গোষ্ঠী। তবে দুই গোষ্ঠীর একত্রীকরণের পরে দলের হাল কার হাতে থাকবে, তা নিয়েও জোর চর্চা শুরু হয়। এনসিপির পরবর্তী নেত্রী হিসাবে শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে, অজিত পত্নী সুনেত্রা পাওয়ার ও দলের বর্ষীয়ান নেতা প্রফুল্ল পটেলের নাম নিয়ে চর্চা শুরু হয়।

সূত্রের খবর, রাজ্যে ক্ষমতায় থাকা মহায়ুতি জোটের নেতৃত্বের তরফে শুক্রবারই এনসিপির শীর্ষ নেতাদের কাছে বার্তা পাঠানো হয়, অজিত পাওয়ারের জায়গায় তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী পদে বসানো হোক। সেই বার্তার পরেই এনসিপির শীর্ষ নেতারা নিজেদের মধ্যে বৈঠক করে সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত নেন।

রাজনৈতিক পরিবারেই জন্ম সুনেত্রার। তাঁর বাবা পদমসিন পাতিল ছিলেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের বিশ্বস্ত সঙ্গী। মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকারের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে এনসিপির হয়ে বারামতী কেন্দ্রে লড়েছিলেন। কিন্তু ননদ সুপ্রিয়া সুলের কাছে ১ লক্ষ ৫৮ হাজারের বেশি ভোটে হেরেছিলেন। লোকসভা ভোটে হারার পরে জুম মাসে দলের হয়ে রাজ্যসভায় নির্বাচিত হন তিনি।

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!