‘ইউনুস একজন খুনি ফ্যাসিস্ট’, নির্বাসনের পর প্রথম জনসভায় শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তথা রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসকে ‘ফ্যাসিস্ট’ ও ‘খুনি’ বলে তোপ দেগেছেন নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘বাংলাদেশে বর্তমানে অরাজকতা চলছে। সাম্প্রদায়িক শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠেছে। বিদেশি শক্তিগুলি দাপিয়ে বেড়াচ্ছে। স্বাধীনতার পর এমন কালো দিন বাংলাদেশের মানুষ আগে কখনও দেখেননি।’

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে ঢাকা ছেড়ে পালিয়ে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরে গত দেড় বছরের বেশি সময় ধরে দিল্লিতেই ডেরা বেঁধে রয়েছেন। যদিও নিরাপত্তার কারণে প্রকাশ্যে আসছেন। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিশেষ অনুমতি দিয়ে নিয়মিত বঙ্গবন্ধু কন্যার সঙ্গে দেখা সাক্ষা‍ৎ করছেন। এদিন দিল্লির বৈদেশিক সংবাদদাতাদের ক্লাবে (ফরেন করসপন্ডেন্টস ক্লাব) এক জনসভায় শেখ হাসিনার অডিও ভাষণ শোনানো হয়। ওই ভাষণে ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট ও খুনি ইউনূসের জমানায় গোটা বাংলাদেশ এক বিশাল জেলখানায় পরিণত হয়েছে। ফাঁসির মঞ্চ হয়ে উঠেছে বঙ্গবন্ধুর সোনার বাংলা। বিদেশি শক্তির হাতের পুতুল হয়ে দেশকে ছারখার করে দেওয়ার খেলায় মেতেছেন রাজাকার ইউনূস।’ আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়ে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী বলেন, ‘সময় এসেছে বিদেশি শক্তির হাতের পযতুল তদারকি সরকারকে উ‍ৎখাত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার।’

এদিন ফের একবার তাঁর সরকারকে উ‍ৎখাতের জন্য গভীর ষড়যন্ত্র রচিত হয়েছিল বলে দাবি করেন বঙ্গবন্ধু কন্যা। তাঁর কথায়, ‘আমি ক্ষমতায় থাকলে  দেশে উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। বিদেশিরা সম্পদ লুট করার সুযোগ পেত না। তাই পথের কাঁটা হিসাবে আমাকে সরাতে এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছিল।’

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের