ভোটে লড়তে বুধেই ইস্তফা দিচ্ছেন ইউনূসের দুই উপদেষ্টা আসিফ-মাহফুজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগ করতে চলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি। সরকারি সূত্র জানয়েছে ইউনূসের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করবেন। ভোটে লড়াই করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) আজ বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। সূত্র জানিয়েছে সেই ঘোষণার আগেই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন। দুই উপদেষ্টা সরকারি আধিকারিকদের এই বিষয়ে আগেই জানিয়েছেন বলে সূত্রের খবর। অন্যদিকে আজ বুধবার বেলা তিনটেয় উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনার ডিজি, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া

আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্র বলছে, পদত্যাগের বিষয়টি জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আরও জানা গিয়েছে, শীর্ষ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে মঙ্গলবার যমুনায় বৈঠক করেছেন ইউনূস। সেখানেই দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি উঠলে বিষয় নিয়ে সরকারি আধিকারিকরা নিশ্চিত হন। অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চপর্যায়সহ উপদেষ্টা পরিষদের অনেকেই সহমত প্রকাশ করেছে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টার সরকারে থাকা উচিত হবে না। তারা নির্বাচনে অংশ না নিলেও তাদের পদত্যাগ করতে হবে। সরকারের মতামত বুঝেই দুই উপদেষ্টা বুধবার পদত্যাগ করছেন।

২০২৪ সালে ৫ আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হওয়ার ৮ আগস্ট পর গঠিত হয় মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ও আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে জায়গা পান। মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছিলেন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর