লঞ্চের আগেই গুগল পিক্সেল ১১ স্মার্টফোন নিয়ে বড় জল্পনা, প্রকাশ্যে এল ‘বিশেষ ফিচার’

Share:

নিজস্ব প্রতিনিধি: গুগলের আসন্ন পিক্সেল ১১ সিরিজ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। তবে লঞ্চের আগেই একটি সম্ভাব্য নতুন ফিচার নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রযুক্তি মহলে। জানা যাচ্ছে, নতুন সিরিজে ‘পিক্সেল গ্লো’ (Pixel Glow) নামে একটি বিশেষ ফিচার থাকতে পারে। যেখানে ফোনের পিছনের ক্যামেরা মডিউলের চারপাশে আলো জ্বলে উঠবে।

সম্প্রতি, অনুষ্ঠিত Google I/O 2026 ডেভেলপার কনফারেন্সে এই ফিচারের ঝলক দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। কীনোট প্রেজেন্টেশনে জেমিনি ওমনি (Gemini Omni)-র ডেমো দেখানোর সময় একটি মডেলের হাতে থাকা ফোনের ক্যামেরা বারের চারপাশে উজ্জ্বল আলো দেখা যায়। ভিডিওর শেষে এই আলোর উপস্থিতি প্রযুক্তি মহলের নজর কেড়ে নেয় এবং সেখান থেকেই ‘পিক্সেল গ্লো’ নিয়ে জল্পনা শুরু হয়।

রিপোর্ট অনুযায়ী, এই আলোর ব্যবহার শুধুমাত্র নোটিফিকেশনের জন্য নয়, বরং এআই-নির্ভর ভিজ্যুয়াল ইফেক্ট হিসেবেও হতে পারে। অর্থাৎ, জেমিনি এআই-এর কোনও বিশেষ ফিচার সক্রিয় থাকলে বা কোনও প্রসেস চলাকালীন ফোনের পিছনের আলো বিশেষভাবে জ্বলে উঠতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি গুগল। ফলে এটি সত্যিই নতুন হার্ডওয়্যার ফিচার, নাকি শুধুমাত্র ডেমোর জন্য ব্যবহৃত কোনও ভিজ্যুয়াল ইফেক্ট—তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

অন্যদিকে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে ডেমোতে দেখা ফোনটির উপর একটি প্রোটেক্টিভ কেস লাগানো ছিল। সেই কারণে এটি পিক্সেল ১০ সিরিজের ফোন নাকি আসন্ন পিক্সেল ১১, তা নিশ্চিতভাবে বোঝা যায়নি। জানা গিয়েছে, আগামী অগাস্ট মাসে গুগল তাদের বার্ষিক ‘Made by Google’ ইভেন্টে পিক্সেল ১১ সিরিজ উন্মোচন করতে পারে। নতুন সিরিজে গুগলের নিজস্ব Tensor G6 চিপসেট ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। ফলে, ‘পিক্সেল গ্লো’ আদৌ নতুন ফিচার হিসেবে আসছে কি না, তা জানতে এখন নজর রাখতে হবে গুগলের আগামী লঞ্চ ইভেন্টের দিকে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক