সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের প্লেটে আসুক জিভে জল আনা চটপটা টুইস্ট! রোজকার একঘেয়ে জলখাবারের বদলে ঝটপট বানিয়ে নিন গরম গরম পেঁয়াজের কচুরি। আটার সাধারণ ডো-তে মাত্র এক মুঠো সুজি মিশিয়েই বাড়িতেই বানিয়ে নিন  একদম বাজারের মতো খাস্তা কচুরি। সুগন্ধি মশলা আর পেঁয়াজের পারফেক্ট যুগলবন্দি নিমেষেই চাঙ্গা করে তুলবে সকালের আমেজ।

উপকরণ

২ কাপ ময়দা, ২ টেবিল চামচ সুজি, ২-৩ টেবিল চামচ ঘি বা তেল, স্বাদমতো নুন, মাখার জন্য পরিমাণমতো ঈষদুষ্ণ জল, ১/২ চা চামচ জোয়ান, ৩-৪টি মাঝারি সাইজের পেঁয়াজ, ২ টেবিল চামচ বেসন, ১ চা চামচ আদা-রসুন বাটা, ২-৩টি কাঁচালঙ্কা কুচি, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো ও  ১/২ চা চামচ আমচুর পাউডার,পরিমাণমতো তেল।

পদ্ধতি

একটি বড় পাত্রে ময়দা,সুজি, নুন, জোয়ান এবং ঘি/তেল ভাল করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে হালকা গরম জল মিশিয়ে একটি নরম কিন্তু মসৃণ ডো তৈরি করুন। কড়াইতে ২ চামচ তেল গরম করে তাতে গোটা জিরা, মৌরি ও ধনে গুঁড়ো ফোড়ন দিন। এবার আদা-রসুন এবং কাঁচালঙ্কা কুচি, পেঁয়াজ দিয়ে ১ মিনিট ভাজুন। পেঁয়াজ নরম ও হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, আমচুর পাউডার ও স্বাদমতো নুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে বেসন দিয়ে দিন। নামানোর আগে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। মেখে রাখা ময়দা থেকে মাঝারি আকারের লেচি কেটে নিন। পুর ভরা লেচিটি হাত দিয়ে চেপে চেপে কিছুটা চ্যাপ্টা ও বড় করে নিন। উল্টেপাল্টে সোনালী ও মুচমুচে হওয়া পর্যন্ত ধিমে আঁচে ৮ থেকে ১০ মিনিট ভাজুন। তেল ছেঁকে তুলে নিয়ে তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি কিংবা আলুর তরকারির সাথে গরম গরম পরিবেশন করুন মশলাদার পেঁয়াজের কচুরি!

আজ পুরুলিয়ায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

লিভারে চর্বি জমছে! জেনে নিন শরীরের এই ৫টি প্রাথমিক লক্ষণ

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন