দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতের খাবার খাওয়ার পর অল্প সময় হাঁটার অভ্যাস শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। হাঁটলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, হজমশক্তির উন্নতি, রক্ত সঞ্চালন বৃদ্ধি, মানসিক চাপ কমানো এবং ভাল ঘুমের মতো একাধিক উপকার মিলতে পারে। ব্যস্ত জীবনযাত্রার মধ্যেও এই সহজ অভ্যাস দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপনের অন্যতম কার্যকর উপায় হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। 

রাতের খাবারের পর হাঁটার উপকারিতা

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে
খাওয়ার পর রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এই সময় হাঁটলে পেশিগুলি বেশি গ্লুকোজ ব্যবহার করে, ফলে রক্তে শর্করার বৃদ্ধি কমে যায়। নিয়মিত এই অভ্যাস ইনসুলিনের কার্যকারিতাও উন্নত করতে পারে।

হজমের সমস্যা কমাতে কার্যকর
রাতের খাবারের পর হাঁটলে পাকস্থলী ও অন্ত্রের স্বাভাবিক কার্যকলাপ সক্রিয় থাকে। এর ফলে বদহজম, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য এবং খাবারের পর ভারী লাগার মতো সমস্যা অনেকটাই কমতে পারে।

 রক্ত সঞ্চালন ও বিপাকক্রিয়া উন্নত হয়
হালকা হাঁটার ফলে শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন ও পুষ্টি দ্রুত পৌঁছায়। এতে বিপাকক্রিয়া স্বাভাবিক থাকে এবং শরীরের সামগ্রিক কর্মক্ষমতা বাড়ে।

মানসিক চাপ কমায়
মানসিক চাপ কমিয়ে মন ভাল রাখতে সাহায্য করে। হাঁটার সময় শরীরে ভাল লাগার হরমোনের নিঃসরণ বাড়ে। ফলে মানসিক চাপ কমে, উদ্বেগ হ্রাস পায় এবং শরীর-মন দু’টিই সতেজ থাকে।

 ভালো ঘুমে সাহায্য করে
রাতের খাবারের পর আরামদায়ক গতিতে হাঁটার অভ্যাস শরীরকে শিথিল করে। ফলে ঘুমের মান উন্নত হতে পারে এবং সকালে ঘুম থেকে উঠে সতেজ অনুভব করার সম্ভাবনা বাড়ে।

কতক্ষণ হাঁটবেন?

বিশেষজ্ঞ সিঞ্চিতা গুপ্তর পরামর্শ, রাতের খাবার শেষ করার ১০–১৫ মিনিট পর আরামদায়ক গতিতে অন্তত ১০ থেকে ৩০ মিনিট হাঁটা উচিত। তবে শুধুমাত্র হাঁটার উপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জলপান এবং নিয়মিত শরীরচর্চাকেও সমান গুরুত্ব দিতে হবে। প্রতিদিনের এই ছোট্ট অভ্যাসই দীর্ঘমেয়াদে সুস্থ ও সক্রিয় জীবনযাপনের অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে