বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

Share:

নিজস্ব প্রতিনিধি: খাওয়ার পর এক-দু’বার ঢেকুর ওঠা স্বাভাবিক। এতে পেটের চাপও কমে। কিন্তু সারাদিন ধরে বারবার ঢেকুর উঠলে বিষয়টি শুধু গ্যাস বা বদহজম বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়। এর পিছনে খাদ্যাভ্যাসের পাশাপাশি থাকতে পারে পরিপাকতন্ত্রের সমস্যা কিংবা মানসিক চাপ। চিকিৎসকদের মতে,  খাওয়ার সময়, জল পান করার সময় বা কথা বলার সময় বাতাস গিলে ফেললে ঢেকুর উঠতে পারে। একজন সুস্থ মানুষও দিনে প্রায় ৩০ বার পর্যন্ত ঢেকুর তুলতে পারেন।

কেন বারবার ঢেকুর ওঠে?

খুব দ্রুত খাওয়া, খাওয়ার সময়ে বেশি কথা বলা এবং দ্রুত পানীয় পান করার অভ্যাসে অতিরিক্ত বাতাস পেটে ঢুকতে পারে। কার্বনেটেড পানীয়, অ্যালকোহল এবং শিম, পেঁয়াজ, বাঁধাকপি, ব্রকলির মতো গ্যাস সৃষ্টিকারী খাবারেও সমস্যা বাড়তে পারে। তবে কারণ শুধু খাবার নয়। উদ্বেগ ও মানসিক চাপ থেকেও ঘন ঘন ঢেকুর উঠতে পারে। সুপ্রাগ্যাস্ট্রিক বেলচিং (SGB)-এর ক্ষেত্রে বাতাস পাকস্থলীতে পৌঁছনোর আগেই আবার বেরিয়ে আসে। অন্যদিকে, অ্যারোফ্যাজিয়া হল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বাতাস গিলে ফেলা। এতে পেট ফাঁপা, তলপেট ভার লাগা এবং গ্যাসের সমস্যা হতে পারে।

কখন সতর্ক হবেন?

ঢেকুরের সঙ্গে বুকে অস্বস্তি, পেটে চাপ বা ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। একইভাবে খাবার গিলতে সমস্যা বা গেলার সময় ব্যথা, খাওয়ার পর বারবার বমি, কালো আলকাতরার মতো মল বা বমিতে রক্ত দেখা গেলে বিষয়টি একেবারেই অবহেলা করা উচিত নয়। এ ছাড়া কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, জ্বর, অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা বা ক্ষুধার পরিবর্তনও সতর্ক হওয়ার মতো লক্ষণ।

কী করবেন?

ধীরে খাবার খান, খাওয়ার সময়ে বেশি কথা বলা এড়িয়ে চলুন এবং কার্বনেটেড পানীয় কমান। কোন খাবারের পর সমস্যা বাড়ছে, সেটিও লক্ষ্য করুন। তবে সমস্যা দীর্ঘদিন থাকলে বা অন্য কোনও সতর্কতামূলক লক্ষণ দেখা দিলে শুধু গ্যাসের ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল। কারণ ঘন ঘন ঢেকুরের চিকিৎসা নির্ভর করে এর আসল কারণের উপর।

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী