Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে এখনই হতে পারে সেরা সময়! জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম Flipkart এর চলতি বিশেষ সেলে Motorola Edge 70 এতে মিলছে আকর্ষণীয় ছাড়। এই অফারের আওতায় ফোনটি সর্বোচ্চ ₹৭,০০০ পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাচ্ছে। এর পাশাপাশি নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ছাড়, EMI সুবিধা এবং পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে আরও কম দামে ডিভাইসটি কেনার সুযোগ রয়েছে। ফলে যাঁরা দীর্ঘদিন ধরে Motorola Edge 70 কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই অফারটি যথেষ্ট আকর্ষণীয় হতে পারে।

Motorola Edge 70 প্রিমিয়াম ডিজাইন এবং আধুনিক ফিচারের জন্য ইতিমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে। বিশেষ সেলে এই ফোনটি বর্তমানে 27,999 টাকায় কেনা যাবে। এই ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে, যা এই ফোনকে আরও দুর্দান্ত করে তোলে। এর সাথে রয়েছে 6.78-ইঞ্চি 1.5K OLED কার্ভড ডিসপ্লে, HDR10+ 144Hz রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট যা ভিডিও দেখা, গেম খেলা এবং দৈনন্দিন ব্যবহারে আরও স্মুথ অভিজ্ঞতা দেয়। 8GB RAM + 256GB স্টোরেজ ও শক্তিশালী প্রসেসরের কারণে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার বা ভারী গেম চালানোর ক্ষেত্রেও সুবিধা মিলবে। এছাড়া ফোনের ক্যামেরা সেটআপে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সমর্থিত সেন্সর, যা কম আলোতেও তুলনামূলকভাবে পরিষ্কার এবং স্থির ছবি তুলতে সাহায্য করে। দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করতে 5000mAh সিলিকন কার্বন ব্যাটারি এবং 68W টার্বোপাওয়ার চার্জার দেওয়া হয়েছে। এছাড়া ফোনটি 15W ওয়্যারলেস চার্জিংও অফার করে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এটি IP68+IP69 রেটিং সহ আসে, যা জলের ভিতরেও কাজ করবে।

বর্তমানে স্মার্টফোন বাজারে Motorola Edge 70-এর সঙ্গে একাধিক ব্র্যান্ডের প্রতিযোগিতা থাকলেও, এই মূল্যছাড়ের ফলে ফোনটি পছন্দেক্ষ ক্ষেত্রে বাকিদের তুলনায় কয়েক কদম এগিয়ে। তবে মনে রাখতে হবে, Flipkart-এর এই ধরনের অফার সাধারণত সীমিত সময়ের জন্য চালু থাকে এবং স্টক শেষ হয়ে গেলে বা অফারের মেয়াদ শেষ হলে দাম আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে। তাই যাঁরা এই স্মার্টফোনটি কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য অফার চলাকালীন সময়েই কেনাকাটা করা লাভজনক হতে পারে। মূল্যছাড়ই নয়, বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধাও রয়েছে।  Flipkart Axis এবং Flipkart SBI কার্ড পেমেন্টে 1400 টাকা অতিরিক্ত ছাড় অফার করছে। যার পরে ফোনের দাম আরও কমে 26,599 টাকা হয় যাবে। এছাড়াও এক্সচেঞ্জ অফারে আপনার পুরনো ফোনটি দিয়ে নতুন ফোনে 19,900 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। 

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী