বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মুখেই লঞ্চ হল itel City 300 5G স্মার্টফোন। বাজেট-বান্ধব স্মার্টফোনের বাজারে itel-এর এই নতুন ৫জি ফোনটি স্টাইলিশ ডিজাইন এবং দুর্দান্ত ফিচারের এক দারুণ কম্বিনেশন নিয়ে এসেছে।ফোনটির ব্যাক প্যানেলে আইফোন এয়ার-এর মতো প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা প্রথম নজরেই গ্রাহকদের নজর কাড়বে।

স্পেসিফিকেশন ও ফিচার 

দেশে বাজেট-বান্ধব স্মার্টফোনের বাজারে itel India তাদের নতুন ৫জি ডিভাইস itel City 300 5G নিয়ে হাজির হয়েছে। তরুণ এবং প্রথমবার ৫জি স্মার্টফোন ব্যবহারকারীদের লক্ষ্য রেখেই ডিভাইসটি বাজারে আনা হয়েছে। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির HD+ LCD পাঞ্চ-হোল ডিসপ্লে। স্মুথ স্ক্রোলিং ও গেমিং অভিজ্ঞতার জন্য এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। এতে রয়েছে ৪ জিবি র‍্যাম  এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি সম্পূর্ণ ব্লোটওয়্যার-মুক্ত  ইউজার ইন্টারফেস সহ Android 16 Go Edition-এ কাজ করে।ছবি তোলার জন্য এর ব্যাক প্যানেলে রয়েছে অটোফোকাস যুক্ত ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা।

দাম এবং উপলব্ধতা

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাকআপের জন্য ফোনটিতে ৫,০০০ এমএএইচ  ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াটের টাইপ-সি চার্জিং সমর্থন করে। ভারতে itel City 300 5G-এর একক ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। স্মার্টফোনটি তিনটি চমৎকার রংয়ের বিকল্পে পাওয়া যাবে-ডার্ক রুবি, মিস্ট বেইজ, এবং বোল্ড ইন্ডিগো। 

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

বেকার হয়ে ঘরে বসে? গিগ কর্মী হয়ে মাসে আয় করুন ৩০ থেকে ৫০ হাজার টাকা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?