নবমীতে দেবীর ভোগে পান্তা ভাত! শতাব্দী ধরে একই রীতি, কোথায় হয় এমন পুজো?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো মানেই সাবেকি আচার, পারিবারিক মিলন আর ভোগের থালায় নানা পদের সমাহার। কিন্তু মুর্শিদাবাদের কান্দি ব্লকের বহড়া গ্রামের প্রাচীন ত্রিবেদী বাড়ির দুর্গাপুজোয় নবমীর ভোগে রয়েছে একেবারে অন্যরকম চমক। দেবীর সামনে গরম ভাতের বদলে নিবেদন করা হয় পান্তা ভাত। সঙ্গে থাকে তিন রকমের ছাতু, কলাই বাটা, নানা পদ এবং বাড়ির পুকুরের মাছ। প্রায় এক শতাব্দী ধরে বংশপরম্পরায় চলে আসছে এই বিশেষ রীতি।

ত্রিবেদী বাড়ির পুজোয় শুধু দেবী আরাধনা নয়, খাবারের পদেও মিশে রয়েছে পারিবারিক ঐতিহ্য। ষষ্ঠী থেকে নবমী, প্রতিদিনের ভোগের তালিকা আলাদা। পুজোর প্রতিটি দিনেই সকাল ও সন্ধ্যায় দেবীর আরাধনা করা হয়। সময় বদলেছে, প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে গিয়েছে, কিন্তু পুরনো রীতিতে বদল আসেনি। সপ্তমীতে দেবীকে নিবেদন করা হয় সাদা ভাত, অড়হরের ডাল, চচ্চড়ি, সবজির ঝোল, পুকুরের মাছ এবং পাঁচ রকম ভাজা। অষ্টমীর ভোগে থাকে খিচুড়ি, ছোলার ডাল, নারকেল দিয়ে চালকুমড়োর তরকারি, ফুলকপির ডালনা, পুকুরের মাছ এবং সাত রকম ভাজা।

আরও পড়ুনঃ সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

তবে নবমীর ভোগই এই বাড়ির পুজোর প্রধান আকর্ষণ। সাদা ভাতের পরিবর্তে পান্তা ভাতের সঙ্গে মেশানো হয় লেবুর রস, নুন, সর্ষের তেল ও কাঁচা লঙ্কা। সঙ্গে থাকে যব, ছোলা ও কলাইয়ের ছাতু। বিভিন্ন ধরনের কলাই বাটাও পরিবেশন করা হয়। এ ছাড়া মুগের ডাল, পাঁচ রকম তরকারি, সবজির ঝোল, মিষ্টি কুমড়োর তরকারি, এঁচোড়ের ডালনা, পুকুরের মাছ, নয় রকম ভাজা এবং মুগের ডালের মালপোয়া থাকে নবমীর ভোগে। পরিবারের সদস্য রত্না ত্রিবেদীর কথায়, ‘ভোগের বিশেষত্ব শুধু পান্তা ভাতে নয়, তার সঙ্গে মেশানো বিভিন্ন উপকরণেও’।

পরিবারের আর এক সদস্য বিপ্লব ত্রিবেদী জানান, প্রতিদিনের ভোগে চাটনিও আলাদা হয়। কখনও আমড়া, কখনও টমেটো ও জলপাই, আবার কখনও তেঁতুলের চাটনি পরিবেশন করা হয়। পরিবারের সদস্য টোটন ত্রিবেদী জানিয়েছেন, পুজোর সূচনালগ্ন থেকেই এই প্রথা চলে আসছে। প্রতিদিন দেবীর জন্য পাঁচ সের এক পোয়া আতপ চালের ভোেগ রান্না করা হয়। ত্রিবেদী বাড়ির দুর্গাপুজো তাই নিছক ধর্মীয় আয়োজন নয়, বরং খাবার, পারিবারিক স্মৃতি ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। নবমীর পান্তা ভাতের থালায় আজও বেঁচে রয়েছে পূর্বপুরুষদের রেখে যাওয়া রীতি।

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন, পঞ্চমীতে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমীর ভোরে নৃশংস হত্যাকাণ্ড, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা অবসরপ্রাপ্ত কাস্টমস সুপারিনটেনডেন্ট

আজ মুর্শিদাবাদ-মেদিনীপুরে ৯টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক