চিনি বা গুড় না, আখের রস দিয়েই বানান পঞ্জাবের স্টাইলে সুস্বাদু ক্ষীর

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে ঠান্ডা ও সুস্বাদু খাবারের খোঁজে থাকেন অনেকেই। যদি প্রতিদিনের সাধারণ ক্ষীর খেতে খেতে একঘেয়েমি চলে আসে, তবে এ বার ট্রাই করতে পারেন পঞ্জাবের জনপ্রিয় ‘গন্নে দে রাস দি ক্ষীর’। তাজা আখের রস দিয়ে তৈরি এই দেশীয় মিষ্টান্নে লাগে না আলাদা করে চিনি বা গুড়। মাত্র কয়েকটি উপকরণেই তৈরি হয় এই অনন্য স্বাদের ক্ষীর।

পঞ্জাবে গ্রীষ্মকালে বিশেষভাবে তৈরি করা হয় ‘রাউহ দি ক্ষীর’ বা ‘গন্নে দে রাস দি ক্ষীর’। আখের রসের প্রাকৃতিক মিষ্টত্বই এই ক্ষীরের আসল আকর্ষণ। শুধু স্বাদেই নয়, গরমে শরীর ঠান্ডা রাখতেও এই ক্ষীর দারুণ কার্যকর বলে মনে করা হয়।

আরও পড়ুন: গ্রীষ্মে ঠান্ডার রাজকীয় রেসিপি, দুধ-দই দিয়েই বানিয়ে ফেলুন ইন্দোরি শিকাঞ্জি

উপকরণ: ১ লিটার তাজা আখের রস, ১০০ গ্রাম ভিজিয়ে রাখা চাল, ১/২ চা-চামচ এলাচ গুঁড়ো,কাজুবাদাম, কাঠবাদাম ও কিশমিশ কুচি।

প্রণালী: প্রথমে একটি মসলিন কাপড় বা সূক্ষ্ম ছাঁকনি দিয়ে আখের রস ভালোভাবে ছেঁকে নিন, যাতে আঁশ বা ময়লা না থাকে। এরপর একটি ভারী তলার পাত্রে রস ঢেলে মাঝারি আঁচে ফুটতে দিন। রস ফুটতে শুরু করলে উপরে গাঢ় রঙের ফেনা জমবে। চামচ দিয়ে সেই ফেনা তুলে ফেলে দিন। এতে ক্ষীরের রং পরিষ্কার ও সুন্দর হবে। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা চাল রসে দিয়ে আঁচ কমিয়ে দিন। মাঝেমধ্যে নাড়তে থাকুন, যাতে চাল পাত্রের তলায় লেগে না যায়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট রান্না করুন, যতক্ষণ না চাল পুরোপুরি সেদ্ধ হয়ে ক্ষীর ঘন ও ক্রিমি হয়ে আসে। শেষে এলাচ গুঁড়ো এবং কুচানো শুকনো ফল মিশিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন। তারপর আঁচ বন্ধ করে দিন। 

পাঞ্জাবি পরিবারগুলিতে এই ক্ষীর সাধারণত ঠান্ডা করে পরিবেশন করা হয়। অনেকে আবার এর সঙ্গে সামান্য দুধ বা দই মিশিয়েও খেতে পছন্দ করেন। এছাড়া গোটা বাসমতি চালের বদলে ভাঙা চাল ব্যবহার করলে ক্ষীর দ্রুত ঘন হয় এবং স্বাদও আরও মোলায়েম লাগে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য