গোগ্রাসে নয়, রোজ মেপে রুটি খেয়েই ঠিক থাকবে শরীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় খাবারের তালিকায় রুটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ভাতের মতোই রুটি অনেকের দৈনন্দিন খাদ্যাভ্যাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। সাধারণত সবজি, ডাল বা তরকারির সঙ্গে রুটি খাওয়া হয়। তবে বর্তমান সময়ে ওজন কমানোর চিন্তায় অনেকেই প্রথমেই রুটি খাওয়া কমিয়ে দেন বা ডায়েট থেকে বাদ দেন। কিন্তু পুষ্টিবিদদের মতে, রুটি সম্পূর্ণ অস্বাস্থ্যকর নয়। এতে কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিন ও ফাইবারও থাকে, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।

সাধারণ ৬ ইঞ্চি গমের একটি রুটিতে প্রায় ৭০-৮০ ক্যালোরি, ১৫ গ্রাম কার্বোহাইড্রেট, প্রায় ৩ গ্রাম প্রোটিন এবং অল্প পরিমাণ ফাইবার থাকে। ফাইবার হজম ধীর করে এবং প্রোটিন শরীরের মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, মিশ্র আটা দিয়ে রুটি তৈরি করলে তা আরও বেশি পুষ্টিকর হয়। এক দিনে কত রুটি খাওয়া উচিত, তা নির্ভর করে বয়স, ওজন, দৈনন্দিন কাজকর্ম এবং ফিটনেস লক্ষ্যের উপর। সাধারণভাবে সুস্থ একজন ব্যক্তি একবেলায় ২-৪টি মাঝারি রুটি খেতে পারেন। ওজন কমাতে চাইলে দিনে ৩-৪টি রুটি যথেষ্ট বলে ধরা হয়। বেশি শারীরিক পরিশ্রম করেন এমন মানুষ তুলনামূলক বেশি রুটি খেতে পারেন।এক দিনে কত রুটি খাওয়া উচিত, তা নির্ভর করে বয়স, ওজন, দৈনন্দিন কাজকর্ম এবং ফিটনেস লক্ষ্যের উপর। সাধারণভাবে সুস্থ একজন ব্যক্তি একবেলায় ২-৪টি মাঝারি রুটি খেতে পারেন। ওজন কমাতে চাইলে দিনে ৩-৪টি রুটি যথেষ্ট বলে ধরা হয়। বেশি শারীরিক পরিশ্রম করেন এমন মানুষ তুলনামূলক বেশি রুটি খেতে পারেন। রুটি শুধু খাওয়াই নয়, কীসের সঙ্গে খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। ডাল, দই, পনির বা সবজির সঙ্গে রুটি খেলে শরীরে প্রোটিন ও ফাইবারের ভারসাম্য বজায় থাকে এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে।

রুটি খাওয়ার সঠিক সময় ও কিছু গুরুত্বপূর্ণ টিপস:

  • দুপুরে রুটি খাওয়া সবচেয়ে ভালো
  • রাতে খেলে ১-২টির বেশি না খাওয়াই ভালো
  • খুব বড় রুটি না খাওয়া
  • অতিরিক্ত ঘি বা মাখন এড়িয়ে চলা
  • ভাজাভুজির সঙ্গে রুটি না খাওয়া
  • রুটির সঙ্গে প্রোটিন জাতীয় খাবার রাখাRoti

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌসেনার ইউনিটের সঙ্গে পাক জাহাজের সংঘর্ষ, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর