খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলন্ত ট্রেনে দীর্ঘ সফরের ক্লান্তি কাটাতে এক কাপ গরম চা কিংবা মুচমুচে শিঙাড়াই অনেক যাত্রীর ভরসা। সেই খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে সাধারণত যাত্রীদের মনে থাকে অটুট আস্থা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও সেই আস্থায় প্রশ্ন তুলেছে। ভিডিওতে দেখা যায়, ট্রেনের কোচের দরজার পাশে বসে এক ব্যক্তি শিঙাড়া বিক্রি করছেন এবং তার পা রাখা রয়েছে সামোসা ভর্তি ঝুড়ির উপরেই। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা ও চর্চা। ঘটনাটি ঘিরে যাত্রীদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বহু যাত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন, দীর্ঘ যাত্রাপথে ট্রেনে বিক্রি হওয়া খাবারের উপরই নির্ভর করতে হয়। সেখানে এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করা হলে তা যাত্রীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।  ঘটনার পরেই তদন্তে নামে রেল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে জানা যায়, ভাইরাল ভিডিওতে দেখা ওই ব্যক্তি ভারতীয় রেলের অনুমোদিত ক্যাটারিং কর্মী নন। রেল সূত্রে খবর, ২০ থেকে ২২ মে পর্যন্ত ১২৮০৯-১০ নম্বর ট্রেনে চালানো বিশেষ পরিদর্শনে এমন কোনও লাইসেন্সপ্রাপ্ত কর্মীর খোঁজ মেলেনি। ফলে ওই ব্যক্তিকে বেআইনি হকার বলেই সন্দেহ করা হচ্ছে।

🚨Train Shocker: Railway Vendor Caught Resting Leg Over Samosa Tray

This viral video exposes a railway vendor casually resting his bare leg directly over a tray of samosas meant for passengers. This gross violation of basic hygiene is a serious health hazard pic.twitter.com/jRrzgXwb3Y

— Ramesh Tiwari (@rameshofficial0) May 26, 2026

আরও পড়ুনঃগরমে স্বস্তির চুমুক, আমপ্রেমীদের জন্য পারফেক্ট সামার ড্রিঙ্ক ম্যাঙ্গো মাস্তানি

ইতিমধ্যেই সংশ্লিষ্ট লাইসেন্সধারী সংস্থাকে সতর্ক করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে নজরদারি আরও বাড়ানো হবে। সন্দেহজনক বিক্রেতা দেখা গেলে দ্রুত কন্ট্রোল রুমে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। যাত্রী সুরক্ষা ও খাদ্যের গুণমান বজায় রাখতে আচমকা তল্লাশি ও কড়া নজরদারি অব্যাহত থাকবে বলেও আশ্বাস দিয়েছে রেল।

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত