গরমে স্বস্তির চুমুক, আমপ্রেমীদের জন্য পারফেক্ট সামার ড্রিঙ্ক ম্যাঙ্গো মাস্তানি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রীষ্মকাল মানেই আমের মরশুম! আর সেই আম দিয়েই যদি তৈরি হয় ঠান্ডা, ক্রিমি ও সুস্বাদু একটি ড্রিঙ্ক, তাহলে গরমের ক্লান্তি মুহূর্তে দূর হয়ে যায়। মহারাষ্ট্রের পুণের ডেজার্ট ড্রিঙ্ক ‘ম্যাঙ্গো মাস্তানি’ এখন সারা দেশেই বেশ জনপ্রিয়। সাধারণ ম্যাঙ্গো মিল্ক শেকের তুলনায় এটি অনেক বেশি ঘন, এবং টপিংসে ভরপুর। তবে চাইলে কম ক্যালোরির উপকরণ ব্যবহার করেও বানানো যায় এই রেসিপির  স্বাস্থ্যকর সংস্করণ। পুণের স্ট্রিট ফুড সংস্কৃতিতে এই পানীয়ের বিশেষ জনপ্রিয়তা রয়েছে। অনেকে মনে করেন, পেশোয়া বাজিরাওয়ের স্ত্রী ‘মাস্তানি’-র নাম অনুসারে বা মরাঠা শব্দ ‘মাস্ত’,যার অর্থ সুস্বাদু তা থেকে এই পানীয়টির নামকরণ করা হয়েছিল।

উপকরণ

১ কাপ পাকা আমের টুকরো, ১/২ কাপ ঠান্ডা লো-ফ্যাট দুধ, ১ স্কুপ ভ্যানিলা বা ম্যাঙ্গো আইসক্রিম, ১ চা চামচ মধু বা খেজুরের সিরাপ, সামান্য এলাচ গুঁড়ো, টপিংয়ের জন্য কাটা বাদাম, পেস্তা ও আমের কিউব।

পদ্ধতি

প্রথমে ব্লেন্ডারে আম, দুধ, আইসক্রিম ও মধু একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি যেন ঘন ও ক্রিমি হয় সেদিকে খেয়াল রাখুন। এরপর একটি লম্বা গ্লাসে ঢেলে উপরে আইসক্রিমের ছোট স্কুপ দিন। এবার বাদাম, পেস্তা ও আমের টুকরো ছড়িয়ে সাজিয়ে নিন। চাইলে সামান্য এলাচ গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করতে পারেন।আমে রয়েছে ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। লো-ফ্যাট দুধ ও সীমিত পরিমাণ মিষ্টি ব্যবহার করলে এটি তুলনামূলকভাবে কম ক্যালোরিরও হতে পারে। তাই ওজন নিয়ন্ত্রণে রেখেও গরমে এই ড্রিঙ্ক উপভোগ করা সম্ভব। ম্যাঙ্গো মাস্তানি সবসময় ঠান্ডা পরিবেশন করাই ভাল। চাইলে উপরে চিয়া সিডস বা গ্র্যানোলা ছড়িয়ে আরও স্বাস্থ্যকর টুইস্ট দিতে পারেন। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের ছোটখাটো ট্রিট সব ক্ষেত্রেই এই পানীয় হতে পারে পারফেক্ট সামার কুলার।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত