ওজন কমাতে বাদ দিচ্ছেন খাবার? শরীরে পড়তে পারে বিরূপ প্রভাব

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্রুত ওজন কমানোর আশায় অনেকেই ব্রেকফাস্ট বা ডিনার বাদ দেওয়ার মতো অভ্যাস অনুসরণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি সব সময় উপকার দেয় না, বরং শরীরের মেটাবলিজম কমিয়ে ওজন হ্রাসের গতি কমিয়ে দিতে পারে। সাম্প্রতিক এক প্রতিবেদনে চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীর ‘energy saving mode’-এ চলে যায়, ফলে ক্যালোরি কমার বদলে শরীর শক্তি সঞ্চয় করতে শুরু করে। পুষ্টিবিদদের মতে, দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে রক্তে শর্করার মাত্রায় ওঠানামা হতে পারে, যা অতিরিক্ত ক্ষুধা তৈরি করে। এর ফলে অনেক সময় পরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে। নিয়মিত ও সুষম খাবার খেলে শরীরের শক্তির ভারসাম্য বজায় থাকে এবং মেটাবলিজম সক্রিয় থাকে।

বিশেষজ্ঞদের মতে, শুধু ক্যালোরি কমানোই নয়, পর্যাপ্ত প্রোটিন গ্রহণও ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রোটিন পেশী ক্ষয় ধরে রাখতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। এছাড়াও প্রোটিন হজমের সময় শরীর তুলনামূলক বেশি ক্যালোরি খরচ করে, যা ওজন হ্রাসে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, ‘crash dieting’ বা অত্যন্ত কম ক্যালোরির ডায়েট শরীরের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। এতে পেশি ক্ষয় , ক্লান্তি এবং হরমোনের ভারসাম্যহীনতার মতো সমস্যাও দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে দীর্ঘ সময় fasting বা meal skipping করলে cortisol hormone বেড়ে যেতে পারে, যা stress ও fatigue বাড়াতে পারে।

ওজন কমানোর ক্ষেত্রে শুধুমাত্র ডায়েট নয়, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা এবং মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সাসটেইনেবল ওয়েট লস কখনই অত্যন্ত নিয়ন্ত্রণমূলক হওয়া উচিত নয়। ধীরে ধীরে স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করাই দীর্ঘমেয়াদে বেশি কার্যকর। অনেকেই দ্রুত ফল পাওয়ার আশায় চরম খাদ্যাভ্যাস  শুরু করেন। কিন্তু বাস্তবে নিয়মিত স্বাস্থ্যকর রুটিন বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক পরিমাণে খাবার খাওয়া, পর্যাপ্ত জল পান এবং শরীরচর্চা  এই তিনটি বিষয় ওজন নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে। ওজন কমানোর জন্য খাবার বাদ দেওয়া সব সময় কার্যকর নয় বলেই মত চিকিৎসকদের। বরং ক্র্যাশ ডায়েট  বা দ্রুত ওজন কমানোর পদ্ধতির বদলে সুষম খাদ্য,নিয়মিত ব্যায়াম এর উপর জোর দেওয়াই স্বাস্থ্যকর ও দীর্ঘস্থায়ী ওজন হ্রাসের সঠিক উপায়।

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই