১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেনের পর এবার ১৫ বছরের কম বয়সি শিশুদের জন্য সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)। শিশুদের অনলাইন নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সে দেশের প্রশাসন।

ইউএই সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, ১৫ বছরের নিচে কোনও শিশু ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি, পরিচালনা বা ব্যবহার করতে পারবে না। শুধু তাই নয়, এই বয়সের শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের পূর্ণাঙ্গ সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি সংবাদ সংস্থা WAM-এর প্রতিবেদন অনুযায়ী, শিশুদের জন্য মন্তব্য করা, পোস্ট প্রকাশ, কনটেন্ট শেয়ার, পাবলিক গ্রুপ বা বড় আকারের অনলাইন কমিউনিটিতে যোগ দেওয়ার মতো কার্যকলাপও নিষিদ্ধ থাকবে। নতুন নিয়ম কার্যকর করতে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে ১২ মাসের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্ল্যাটফর্মগুলিকে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে ১৫ বছরের কম বয়সি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করে তা নিষ্ক্রিয় করা যায়। সরকার স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম না মানলে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সতর্কবার্তা, প্রশাসনিক জরিমানা, আংশিক বা সম্পূর্ণ ব্লক করার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন পাস করেছে। একইভাবে কানাডা ও যুক্তরাজ্যও অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম চালু করেছে। বিশেষজ্ঞদের মতে, শিশুদের মধ্যে সোশ্যাল মিডিয়া আসক্তি, সাইবার বুলিং, ভুয়ো তথ্যের প্রভাব এবং মানসিক স্বাস্থ্যের অবনতির মতো সমস্যা বাড়তে থাকায় বিশ্বের বিভিন্ন দেশ একের পর এক কঠোর পদক্ষেপের পথে হাঁটছে। 

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী