ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

Share:

নিজস্ব প্রতিনিধি:  তিনি যে ফুটবলের রাজপুত্র তা আরও একবার প্রমাণ করেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। মেসি মানেই ম্যাজিক। ৩৯ বছর বয়সে আর্জেন্টাইন অধিনায়কের পারফরম্যান্স মুগ্ধ করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তার পর থেকেই একটা কথা শোনা যাচ্ছে। মেসির সঙ্গে কি চুক্তি করেছে ব্রাজিল? মেসি এবার ব্রাজিলের হয়ে খেলবেন ?  এই নিয়েই মুখ খুলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। 

বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের দেশের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাওয়া হলে, প্রেসিডেন্ট লুলা বুধবার(১৭জুন) বলেছেন, ব্রাজিলের উচিত আর্জেন্টিনার লিওনেল মেসিকে দলে নেওয়া ।  পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে খেলা ড্র করার পরেই এই মন্তব্য করেছেন লুলা দা সিলভা। বিশ্বকাপে তাঁর দেশের পারফরম্যান্স সম্পর্কে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে লুলা হেসে বলেন, ‘আমি ব্রাজিলের হয়ে খেলার জন্য মেসিকে চুক্তিবদ্ধ করার কথা ভাবছিলাম।’

আরও পড়ুন: কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

শুরুতে মরক্কোর সঙ্গে কার্লো আনচেলত্তি দল ১-১ ড্র করলেও মোটেও হতাশ নন লুলা। দলকে আগলে রাখতে গিয়ে স্পেনের কথা তুলে ধরেন তিনি। নিজেদের ড্র প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘স্পেন কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, যা আরও খারাপ।’ তবে যাই হোক মেসিকে নিইয়ে লুলার করা মন্তব্য এখন চর্চার কেন্দ্র। উল্লেখ্য, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপে নতুন মাইলফলক ছুঁয়েছেন মেসি। এটি তাঁর বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। একই সঙ্গে টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডেও ভাগ বসিয়েছেন । 

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়