স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্মার্টফোনের উপরে নেটওয়ার্ক সিগন্যালের পাশে অনেক সময় ‘VoLTE’ বা ‘HD’ লেখা দেখা যায়। কিন্তু এই শব্দটির অর্থ কী, তা অনেকেই জানেন না। আসলে VoLTE-এর পুরো অর্থ  Voice over Long Term Evolution। এটি এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে 4G/LTE নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস কল করা যায়। আগের প্রজন্মের মোবাইল নেটওয়ার্কে ফোন করার সময় অনেক ক্ষেত্রে ফোন 4G থেকে 3G বা 2G নেটওয়ার্কে চলে যেত। কিন্তু VoLTE চালু থাকলে এই একাধিক সুবিধা মিলবে ।

রিষ্কার ও উন্নত কলের শব্দ

VoLTE-তে সাধারণ কলের তুলনায় উন্নত ও HD মানের ভয়েস পাওয়া যায়। ফলে অপর প্রান্তের ব্যক্তির কথা আরও স্পষ্ট শোনা যায়।

দ্রুত কল কানেক্ট

VoLTE প্রযুক্তিতে কল কানেক্ট হওয়ার সময় সাধারণ ভয়েস কলের তুলনায় কম হতে পারে।

ফোনে কথা বলার সময় ইন্টারনেট ব্যবহার:

VoLTE-এর অন্যতম বড় সুবিধা হল, ফোনে কথা বলার সময়ও 4G ডেটা ব্যবহার করা যায়। অর্থাৎ কল চলাকালীন ইন্টারনেট ব্রাউজিং বা অন্যান্য অনলাইন কাজ বন্ধ হয়ে যায় না।

ব্যাটারি ব্যবহারে সুবিধা:

কিছু ক্ষেত্রে VoLTE ব্যবহারে কলের সময় ফোনের ব্যাটারি পারফরম্যান্সও ভালো হতে পারে। VoLTE ব্যবহার করার জন্য সাধারণত একটি 4G/সমর্থিত SIM, VoLTE-enabled স্মার্টফোন, প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট এবং সংশ্লিষ্ট এলাকায় 4G কভারেজ দরকার।

ফোনে VoLTE চালু আছে কি না বুঝবেন কীভাবে?

Android ফোনের ক্ষেত্রে অনেক সময় স্ক্রিনের উপরে ‘VoLTE’ বা ‘HD’ আইকন দেখা যায়। তবে কোন ফোনে কীভাবে এই চিহ্ন দেখাবে, তা মডেল ও অপারেটর অনুযায়ী আলাদা হতে পারে।তাই ফোনে ‘VoLTE’ লেখা দেখলে ভয় পাওয়ার কিছু নেই। বরং এটি সাধারণত ইঙ্গিত করে যে আপনার ফোন ও নেটওয়ার্ক 4G-ভিত্তিক উন্নত ভয়েস কলিং প্রযুক্তি ব্যবহারের জন্য প্রস্তুত। তবে সঠিক সুবিধা পেতে ফোন, SIM এবং অপারেটরের VoLTE সাপোর্ট থাকা প্রয়োজন।

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সাফ বার্তা সুকান্ত’র

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের