হান্টাভাইরাস মানুষের শরীরে কতদিন সক্রিয় থাকে, বড় তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে অ্যান্ডিস হান্টাভাইরাস। এই ভাইরাস মানবদেহে ঠিক কতদিন সক্রিয় থাকে এবং কতদিন পর্যন্ত অন্যদের সংক্রমিত করতে পারে, তা এখনও স্পষ্ট নয় বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাম্প্রতিক সংক্রমণের ঘটনার পরই বিষয়টি নিয়ে বিশেষ গবেষণা শুরু করেছে WHO।

এপ্রিল মাসে এমভি হন্ডিয়াস নামের একটি ক্রুজ জাহাজে অ্যান্ডিস হান্টাভাইরাস সংক্রমণের ঘটনা সামনে আসে। এতে ১১ জন আক্রান্ত হন এবং ৩ জনের মৃত্যু হয়। এরপরই ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা ও মানবদেহে এর স্থায়িত্ব নিয়ে বিস্তারিত গবেষণা শুরু করেছে WHO। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস শুধু ইঁদুর বা বাতাসের মাধ্যমে নয়, মানুষের শরীরের বিভিন্ন তরল পদার্থ—যেমন লালা, বুকের দুধ এবং শুক্রাণুর মাধ্যমেও ছড়াতে পারে। ফলে ঘনিষ্ঠ সংস্পর্শ বা যৌন মিলনের মাধ্যমেও সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। WHO-র উদীয়মান রোগ ও জুনোসিস ইউনিটের প্রধান Maria Van Kerkhove জানিয়েছেন, বর্তমানে একটি “ন্যাচারাল হিস্ট্রি স্টাডি” চালানো হচ্ছে। এর মাধ্যমে বোঝার চেষ্টা করা হবে, সংক্রমিত ব্যক্তির শরীরে ভাইরাসটি কতদিন পর্যন্ত সক্রিয় থাকে এবং তিনি কতদিন অন্যদের সংক্রমিত করতে পারেন।

আরও পড়ুন: সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও

এই গবেষণায় কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের রক্ত, লালা ও অন্যান্য নমুনা নিয়মিত পরীক্ষা করা হবে। কারণ এখনও পর্যন্ত হান্টাভাইরাসের নির্দিষ্ট কোনও চিকিৎসা বা ভ্যাকসিন নেই। চিকিৎসকেরা কেবল সহায়ক চিকিৎসা, যেমন অক্সিজেন সাপোর্ট ও ফুসফুসের যত্নের মাধ্যমেই রোগীকে সামলানোর চেষ্টা করছেন। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, যদি ভাইরাসটি দীর্ঘ সময় শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে, তাহলে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরাও ভবিষ্যতে অন্যদের সংক্রমিত করতে পারেন। সেই কারণেই কোয়ারেন্টাইনের সময়সীমা বাড়ানোর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই গবেষণার গুরুত্বপূর্ণ ফলাফল সামনে আসতে পারে। তার ভিত্তিতেই ঠিক হবে, আক্রান্ত ব্যক্তিকে কতদিন আলাদা থাকতে হবে এবং কী ধরনের সতর্কতা মেনে চলা প্রয়োজন। বর্তমানে WHO সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়ানো এবং অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছে।

ঝটপট পিৎজা ও স্যান্ডউইচ বানাতে চান? রান্নাঘরে আনুন পিটা ব্রেড, রইল সহজ রেসিপি

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

পরকীয়ার গুজবে ছারখার গোবিন্দার সংসার, ছেলেকে নিয়ে আদালতে সুনীতা, ডিভোর্স কনফার্ম?

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি