দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দুবাইয়ের রাস্তা থেকে ভারতীয় খাদ্যরসিকদের পাতে এখন সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন ‘ইফা চিকেন’। ঝাল মশলায় মাখানো ধোঁয়া ওঠা চিকেনের টুকরোর উপর ঢেলে দেওয়া হয় ঘন সাদা ক্রিমি সস। আর সেই স্বাদই নাকি মন জয় করছে এক নিমেষে। ফুড ব্লগারদের ভিডিও থেকে শুরু করে রেস্তরাঁর মেনু সর্বত্র এখন এই বিশেষ পদ নিয়ে চর্চা তুঙ্গে। দুবাইয়ের জনপ্রিয় স্ট্রিট ফুড ‘ইফা দেজাজ’ নামেও পরিচিত এই রান্না। মশলাদার চিকেন আর মোলায়েম হোয়াইট সসের অভিনব মিশেলই এই পদের আসল আকর্ষণ। কম সময়ে সহজ উপায়ে তৈরি হওয়ায় বাড়িতেও এখন অনেকেই বানিয়ে ফেলছেন এই ভাইরাল পদ।

উপকরণ

চিকেন ম্যারিনেশনের জন্য

৩ টুকরো মুরগির মাংস

৩/৪ কাপ জল ঝরানো টকদই

২ টেবিল চামচ আদা-রসুন বাটা

১ টেবিল চামচ ধনে গুঁড়ো

২ চা চামচ জিরে গুঁড়ো

১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

২ চা চামচ লঙ্কা গুঁড়ো

১ চা চামচ হলুদ গুঁড়ো

১ চা চামচ গরম মশলা গুঁড়ো

২ চা চামচ নুন

সামান্য চিনি

অর্ধেক লেবুর রস

হোয়াইট সস তৈরির জন্য

ডিমের সাদা অংশ

কয়েক টুকরো চিজ়

৩-৪ কোয়া রসুন

২ টেবিল চামচ মেয়োনিজ

সামান্য দুধ

স্বাদমতো নুন ও চিনি

প্রণালী

প্রথমে মুরগির মাংসে হালকা চিরে কেটে নিন, যাতে মশলা ভিতরে ঢুকে যায়। একটি পাত্রে দই ও সব মশলা মিশিয়ে ঘন ম্যারিনেড তৈরি করুন। সেই মিশ্রণ চিকেনে ভাল ভাবে মাখিয়ে অন্তত ১ ঘণ্টা রেখে দিন। এবার মিক্সিতে ডিমের সাদা অংশ, চিজ়, রসুন, মেয়োনিজ, দুধ, নুন ও চিনি ব্লেন্ড করে হোয়াইট সস বানিয়ে নিন। প্যানে মাখন ও তেল গরম করে ম্যারিনেট করা চিকেন দুই দিক ভাল ভাবে ভেজে নিন। চিকেন প্রায় সেদ্ধ হয়ে এলে উপরে হোয়াইট সস ঢেলে ঢেকে আরও ৫ মিনিট রান্না করুন। শেষে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ভাইরাল দুবাই স্টাইল ইফা চিকেন।

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL