নিরামিষ দিনে ঘরে বসে ঝট করে বানিয়ে নিন পালং পনির

Share:

নিজস্ব প্রতিনিধি :  শুক্রবার ১৬ অগস্ট, শ্রাবণ মাসের পুত্রদা একাদশী পালিত হচ্ছে। কথিত আছে, এই তিথিতে লক্ষ্মী ও নারায়ণের পুজো ও করলে শুভ ফল পাওয়া যায়। পাশাপাশি এই তিথিতে নিরামিষ খাওয়ারও নিয়ম রয়েছে। তাই পালং এর সঙ্গে পনির দিয়ে বানিয়ে নিন পালং পনির। জেনে নিন কম সময়ে কীভাবে বানাবেন সুস্বাদু এই রেসিপিটি!

উপকরণ :  ৪০০ গ্রাম পনির, ৩ আঁটি টাটকা পালং শাক, ৪ টেবল টেবিল চামচ টক দই, কাজু বাদাম, জিরে গুঁড়ো, এলাচ, দারুচিনি, মাখন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লবন ও সামান্য চিনি

প্রণালী : প্রথমে পালং শাকের পাতাগুলোকে গরম জলে ও পরে বরফ জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর পালং শাকের পাতা গুলো ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। এবার জল থেকে ছেঁকে নিয়ে মিক্সি জারে রাখতে হবে।তার মধ্যে দই,কাঁচা লঙ্কা কাজুবাদাম এর সঙ্গে বেটে নিতে হবে। এরপর পনির কেটে নিতে হবে ভাল করে। এবার কড়াইতে মাখন দিতে হবে। মাখন গেলে গেলে পনির গুলো ভেজে নিয়ে তুলে নিন এক এক করে।

এবার ঐ মাখনের মধ্যেই শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি থেঁতো করে দিতে হবে। এবার বেটে রাখা পালং পেস্ট দিয়ে দিন ওর মধ্যে। ভাল করে নাড়াচাড়া করে নিন। এবার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিতে হবে একটু ঘন হয়ে গেলে ভেজে রাখা পনির দিতে হবে। আরও একবার নেড়েচেড়ে নিয়ে স্বাদমতো লবন ও পরিমাণমত চিনি দিয়ে দিন। মাঝারি আঁচে রেখে মাখো মাখো হয়ে গেলে সামান্য মাখন উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। ব্যস রেডি পালং পনির। ভাত বা রুটির সঙ্গে দারুণ জমবে।

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির