চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেম দিবসে ‘গোলাপ চা’ বানিয়ে সঙ্গীকে জানান ‘গুড মর্নিং’

নিজস্ব প্রতিনিধি:  প্রেমের সঙ্গে গোলাপের সম্পর্ক আদি এবং অকৃত্তিম।  চলছে ভ্যালেন্টাইন সপ্তাহে। এই সময়ে এই ফুলের  যা দাম তাতে অনেকেরই পকেট ফাঁকা হয়ে যায়। শুধু প্রেমিক-প্রেমিকারা নয় দম্পতিরাও এই দিনে ভালোবাসার মানুষকে ফুল দেয়। তবে খরচ কমাতে ও পছন্দের মানুষের   সকাল সকাল মন ভালো করতে নিজে হাতে বানিয়ে খাওয়ান গোলাপ চা।   ফুল না দিয়ে  ফুল দিয়েই চা বানিয়ে প্রেমদিবসে তাক লাগিয়ে দিন সঙ্গীকে। ভ্যালেন্টাইনস ডে’র শুরুটা করুন গোলাপের নানা রকমের চা দিয়ে। কীভাবে বানাবেন?  রইল মশলা গোলাপ  চায়ের রেসিপি।  

উপকরণ

দারচিনি

লবঙ্গ 

মৌরি 

আদা

দুধ

চিনি

চা পাতা বা টিব্যাগ

দারচিনিগুঁড়ো

শুকনো গোলাপের পাপড়ি

 পদ্ধতি 

প্রথমে দারচিনি, লবঙ্গ, মৌরি, আদা সব একসঙ্গে পেস্ট করে নিন।  এবার পাত্রে জল নিয়ে ফুটতে দিন। ফুটে এলে মশলার মিশ্রণ ওই জলে দিন। এবার এতে চিনি আর অল্প পরিমাণে চা পাতা বা টি ব্যাগ দিয়ে ফোটান।  এবার গোলাপের পাপড়ি দিয়ে আরও ২-৩ মিনিট ফোটান। সব হয়ে গেলে দারচিনিগুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিন।  আলাদা একটা ত্রে দুধ গরম করে তাতে  গোলাপ ও মশলার মিশ্রণে ফোটা জলটা দিয়ে দিলেই  তৈরি মশলা গোলাপ চা।  ছেঁকে নিয়ে সকাল সকাল সঙ্গীকে সারপ্রাইজ দিন।  

Published by:

Share Link:

More Releted News:

গরমে হালকা ও টেস্টি স্ন্যাকস,লো ক্যালোরি দই বুন্দি চাট

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ