দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির নির্ভয়া কাণ্ডের স্মৃতি এখনও দেশবাসীর মনে টাটকা। রাতের বেলায় চলন্ত বাসের মধ্যে গণধর্ষণের শিকার হয়েছিলেন এক তরুণী। সেই ভয়াভহ স্মৃতি ফিরল ফের একবার। নয়ডায় একটি স্লিপার বাসে ১৬ বছর বয়সী এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ নেয়  পুলিশ। গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাসের চালক ও কন্ডাক্টরকে।  

জানা গিয়েছে,  ঘটনাটি ঘটেছিল ৪ অগস্ট। পুলিশ জানিয়েছে, পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে ছাত্রীটি বাড়ি থেকে বেরিয়ে যায়। সে নয়ডায় তার এক আত্মীয়ের বাড়ির দিকে যাচ্ছিল । প্রবল বৃষ্টি ও অন্ধকারের কারণে সে ভুল করে পরি চকে নেমে পড়ে। ঠিক তখনই একটি খালি স্লিপার বাস পাশ দিয়ে যাচ্ছিল। ছাত্রীটি বাসটি থামায়। চালক ও কন্ডাক্টর তাকে জানান,  বাসটি নয়ডা সেক্টর ৬৩-এর দিকে যাচ্ছে। কিছু না ভেবেই ছাত্রী বাসে ওঠার পর বুঝতে পারে কি ভুল সে করেছে।  পুলিশ সূত্রে  জানা গিয়েছে, বাসটি অল্প দূরত্ব যাওয়ার পরেই কন্ডাক্টর ওই ছাত্রীকে যৌন হেনস্থা করে। মেয়েটি বাধা দিলে সে তাকে মেরে ফেলার হুমকি দেয়। অভিযোগ উঠেছে, এরপর ড্রাইভার ও কন্ডাক্টর মিলে ছাত্রীকে গণধর্ষণ করে।

আরও পড়ুন: শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের 

ঘটনার পর অভিযুক্তরা কাশ্মীরি গেট বাসস্ট্যান্ডের কাছে রিং রোডে ছাত্রটিকে নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। পুলিশ উভয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ব্যবস্থা নিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন অভিযুক্ত বাসচালক ও কন্ডাক্টর বাসে ত্রুটি দেখা দেওয়ায় সেটি মেরামতের জন্য সুরজপুরের একটি ওয়ার্কশপে নিয়ে গিয়েছিলেন। মেরামতের পর তারা খালি বাসটি চালিয়ে তিমারপুরের দিকে যাচ্ছিলেন। এই সময় পরি চকে তারা ছাত্রীকে দেখতে পান।  

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

চিকেন-মাটন ছাড়ুন, বানিয়ে দেখুন কাঁচা পেঁপের কাটলেট

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ

‘চুনকাম’ করেও লাভ হল না! ২৪ ঘন্টার মধ্যে যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে ফিরল বিতর্কিত গ্রাফিতি

নেপালের বন্যায় ডুবল ব্যাঙ্ক, কাদা সরিয়ে উদ্ধার ৫০ কোটির সোনা, নগদ ও মূল্যবান সম্পদ

‘নির্যাতিত মানুষ আশ্রয় চাইলে ভারত তাঁকে ফিরিয়ে দেয় না,’ বার্তা সঙ্ঘ প্রধানের

চিনের জন্যই নেপালে বিপর্যয়, নিরাপদে বাড়ি ফিরে অভিযোগ উত্তরপাড়ার অঞ্জনার

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, চিনের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই মর্মান্তিক পরিণতি, মাটির দেওয়াল চাপা পড়ে নিহত বাবা-মেয়ে

চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি

বড় পদক্ষেপ যোগী সরকারের! হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে দুই সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’