শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম কর্মব্যাস্ত দিনের শুরুতেই শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন। স্টেশনের ফুডপ্লাজায় খাবারের দোকানে  আগুন লেগেছে বলে জানা গিয়েছে। তার পরেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশন চত্বরের একটি খাবারের দোকান থেকে সোমবার (৩১ অগস্ট) সকাল ৯টা ১৪ মিনিট নাগাদ ধোঁয়া বেরতে দেখা যায়। সেই ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আগুন লাগার খবর পেয়েই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। দোকানের কাঁচ ভেঙে ফেলা হয়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ফুড কোর্টের রান্নাঘরে শর্টসার্কিটের কারণে  আগুন লেগে থাকতে পারে। 

আরও পড়ুন: চিনের জন্যই নেপালে বিপর্যয়, নিরাপদে বাড়ি ফিরে অভিযোগ উত্তরপাড়ার অঞ্জনার

আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই আগুন লাগায় চালকদের গাড়ি সরানোর বার্তা দেওয়া হয়। অভিযোগ, আগুনে নেভাতে গিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়ে দমকল। আধিকারিকদের অভিযোগ, ফুড কোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করেনি। পাশাপাশি, শিয়ালদহ স্টেশন থেকেও মেলেনি জল। দমকলের আনা জল দিয়ে আগুন নেভানো হয়। 

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা