চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি:  চাকরির খোঁজে নয়ডায় এসেছিলেন ১৯ বছরের তরুণী । কিন্তু নতুন শহরে স্বপ্নের শুরুটা শেষ হল মর্মান্তিক পরিণতিতে। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন এক নিমেষে চুরমার হয়ে গিয়েছে। নয়ডার বরৌলা এলাকার একটি হস্টেলে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। খুনের মামলা দায়ের হয়েছে . পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সেক্টর ৪৯ থানা এলাকায়। পুলিশের মতে, গত ১০ অগস্ট বারৌলার একটি হস্টেল তরুণীর মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ওই তরুণী এক বন্ধুর সঙ্গে নয়ডায় এসেছিলেন । তাঁরা দুজনেই সেখানে বেসরকারি চাকরির সন্ধান করছিলেন। যে ঘরে তরুণীর মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেটি তার বন্ধুর ঘরের ঠিক পাশেই ছিল। মামলার গুরুত্ব বিবেচনা করে ঘটনাস্থলে একটি ফরেনসিক দল ও ফিল্ড ইউনিটকে ডাকা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।   

আরও পড়ুন:  ৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। তবে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কেন ঘটিয়েছে এবং ঘটনার সময় ঘরে কারা উপস্থিত ছিলেন তা জানা যায়নি। নয়ডার এডিসিপি মনীষা সিংহ জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করতে বেশ কয়েকটি পুলিশ দল গঠন করা হয়েছে। দলগুলো বিভিন্ন সম্ভাব্য গোপন আস্তানায় অভিযান চালাচ্ছে। কেন এই হত্যাকাণ্ড? নেপথ্যে রয়েছে কারা? সব নিয়েই শুরু হয়েছে তদন্ত। 

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, ,দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের