৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কলম্বিয়ায়। ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর তছনছ হয়ে গিয়েছে কলম্বিয়ায়। ভয়াবহ  এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জন। শুধু তাই নয় এখনও নিখোঁজ রয়েছেন প্রায় চার হাজার জন মানুষ। ভূমিকম্পে ২,৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ৭০ বারের বেশি আফটারশক অনুভূত হয়েছে।  দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন সে দেশের প্রেসিডেন্ট।   

ক্ষতিগ্রস্ত অঞ্চল জুড়ে প্রায় ১৬০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।  অনেকে গৃহহীন হওয়ার পর পশ্চিম কলম্বিয়া জুড়ে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া অ্যাপার্টমেন্ট ব্লক এবং অফিস ভবনগুলোতে জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। প্রিয়জনদের হারানোর শোকে ভারী হয়েছে উঠেছে ক্ষতিগ্রস্ত এলাকার আকাশ।  রাস্তা, বিদ্যুৎ , জল সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় দরিদ্র ও দুর্গম এই অঞ্চলে  উদ্ধারকারী দলগুলোর পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।  

আরও পড়ুন: মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬  

ভূমিকম্প পর কলম্বিয়ার সরকার দেশজুড়ে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করেছে। পাশাপাশি ক্ষমতা হাতে নেওয়ার পরেই এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে নতুন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলাকে। তিনি বলেছেন, ‘জীবন রক্ষা, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা এবং প্রতিটি প্রয়োজনীয় এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য জাতীয় সরকার সব দিকে নজর রাখছে।’ 

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের