জম্মুর কাঠুয়ায় গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি, জখম ৫ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: উপত্যকায় জঙ্গি নিধনে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় বেশ কয়েক ঘন্টার গুলির লড়াই শেষে দুই কুখ্যাত জঙ্গিকে যমের বাড়িতে পাঠালেন নিরাপত্তা রক্ষীরা। গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর পাঁচ জওয়ানও ঘায়েল হয়েছে। তাঁদের উদ্ধার করে কাঠুয়ার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জওয়ানদের অবস্থা স্থিতিশীল বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

গত রবিবার সন্ধ্যায় কাঠুয়ার হীরানগরে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে গুলির লড়াই চলাকালীন চম্পট দিয়েছিল পাঁচ জঙ্গি। ওই জঙ্গিদের খোঁজে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। তল্লাশি অভিযানে সামিল হয়েছিল বিএসএফ সিআরপিএফ ও ভারতীয় সেনাও। এদিন তল্লাশির সময়েই হীরানগর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত রাজবাগের ঘাটি ঝুঠানার জাখোলি গ্রামের কাছে পাঁচ জঙ্গির সন্ধান পায় স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। জঙ্গিদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ না মেনে উল্টে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রত্যুত্তরে পাল্টা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরাও। দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে গোটা এলাকা কেঁপে ওঠে। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও পান গ্রামবাসীরা।

বেশ কয়েক ঘন্টা গুলিযুদ্ধ চলার পরে দুই জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয় স্পেশাল অপারেশন গ্রুপ। বাকি তিন জঙ্গির খোঁজে পুরো এলাকা নাকাবন্দি করে তল্লাশি চলছে। জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন জঙ্গিদের ছোড়া গুলিতে পাঁচ নিরাপত্তা রক্ষী জখম হয়েছেন। তাদের মধ্যে বরত চালোতরা নামে এক আধিকারিকের মুখে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে কাঠুয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক মহকুমা পুলিশ আধিকারিক সহ তিন পুলিশ কর্মী গভীর জঙ্গলে আটকে পড়েছেন। তাদেরও উদ্ধারের চেষ্টা চলছে।   

ধনতেরস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন