টাকা নিয়ে বচসা! ৫৫ বছরের লিভ-ইন পার্টনারের হাতে খুন ২৮ বছরের তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি: যত দিন যাচ্ছে, ততই যেন জটিল হয়ে উঠছে মানুষের সম্পর্ক। একসময় যে সম্পর্কের ভিত্তি ছিল বিশ্বাস, ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়া, সেই জায়গায় ক্রমশ ঢুকে পড়ছে সন্দেহ, অভিমান, রাগ এবং অবিশ্বাস। আর তারই ভয়াবহ পরিণতি হিসেবে সামনে আসছে একের পর এক খুনের ঘটনা। কখনও টাকা-পয়সা নিয়ে বিবাদ, কখনও সন্দেহ, আবার কখনও সামান্য কথাকাটাকাটি ছোট একটি ঝামেলাই মুহূর্তের মধ্যে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর পরিণতির দিকে। তেমনি একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সম্প্রতি লখনউয়ে ২৮ বছরের এক মহিলাকে তাঁর ৫৫ বছরের লিভ-ইন সঙ্গী খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। 

লখনউয়ের মানকনগর এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনাটি।  জানা গিয়েছে, ৫০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বিবাদই শেষ পর্যন্ত হাতাহাতি এবং খুনের ঘটনায় গড়ায়। খুনের পর দেহ গোপন করার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধীরজ কুমার সোনকর (৫৫) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর ২৮ বছরের লিভ-ইন সঙ্গী পূজা ওরফে পরভিনকে খুন করার অভিযোগ উঠেছে। খুনের পর দেহ ই-রিকশায় চাপিয়ে  নদীর জলে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে পথচারীদের দেখে ভয় পেয়ে দেহটি ফুটপাথে ফেলে পালিয়ে যান অভিযুক্ত। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে।  পূজার বাবা মুন্না লাল মিঞা ওরফে টিঞ্চু ইসলাম মানকনগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে।  সেই তথ্যের ভিত্তিতে পর্যন্ত আলমবাগের শান্তিপুরম এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ভোররাতে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ, দোষীদের গ্রেফতারির দাবি অভিষেকের

পুলিশের তদন্তে জানা গিয়েছে,  ধীরজ ও পূজার মধ্যে গত চার-পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল। পূজা ওরফে পারভীন নিয়মিত ধীরজের কাছে আসতেন এবং তাঁর সঙ্গেই থাকতেন। গত ৩০ অগস্ট রাতেও দু’জন একসঙ্গে ছিলেন। সেই রাতেই ৫০ হাজার টাকা চাওয়া নিয়ে তাঁদের মধ্যে বচসা শুরু হয়।  ধীরজ পুলিশকে জানিয়েছে, সম্প্রতি ঋণ নিয়ে ই-রিকশা কিনেছিলেন তিনি। ফলে হাতে টাকা ছিল না। পূজা ৫০ হাজার টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন ধীরজ। টাকা নিয়ে শুরু হওয়া তর্ক ক্রমশ বাড়তে থাকে। পুলিশের দাবি, ভোর ৩টে থেকে ৪টের মধ্যে পূজা বাড়ি ফিরে যেতে চাইছিলেন। সেই সময় দু’জনের মধ্যে ফের উত্তপ্ত কথা কাটাকাটি হয়। অভিযোগ, এক পর্যায়ে ধীরজ পূজার ওড়না দিয়ে তাঁর গলা চেপে ধরেন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় পূজার। তারপর  শুরু হয় দেহ গোপন করার চেষ্টা।  

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল