পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয় গত ২ অক্টোবর থেকে। গতকাল, শনিবার দিল্লিতে যন্তর মন্তরের সামনে এই ইস্য়ুতে বিক্ষোভ দেখান বামপন্থী পড়ুয়ারা। সেই বিক্ষোভের খবর করতে গিয়ে যৌন হেনস্থার মুখে পড়েন তিন মহিলা সাংবাদিক। এমনটাই অভিযোগ সামনে এসেছে। দিল্লি পুলিশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তিন মহিলা সাংবাদিক। তাঁরা লিখিত অভিযোগও দায়ের করেছেন। এবার সেই ঘটনায় ক্রাইম ব্রাঞ্চের হাতে তদন্তভার তুলে দিল দিল্লি পুলিশ। আজ, রবিবার দিল্লি পুলিশের তরফে তেমনটাই জানানো হয়েছে।

একজন মহিলা সাংবাদিক জানিয়েছেন যে, জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে পড়ুয়াদের অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির খবর করতে গিয়েছিলেন তিনি। সেই বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের এক পদস্থ কর্তা তাঁকে যৌন হেনস্থা করেছে বলে অভিযোগ করেছে। তাঁর অভিযোগ, পুলিশের ওই পদস্থ কর্তা তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করেন ও গায়ের জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। বিষয়টি নিয়ে নিকটবর্তী থানায় অভিযোগ জানাতে গেলে তাঁদের বসিয়ে রাখা হয়। এমনকি প্রথমে অভিযোগ গ্রহণ করতে চায়নি পুলিশ। এমনটাই দাবি ওই মহিলা সাংবাদিকের। সেই ঘটনায় গতকাল, শনিবারই সোশ্য়াল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। কংগ্রেস সাংসদের সেই প্রতিবাদের পরেই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। তদন্ত শুরু করে। এদিন দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, মামলাটি গ্রহণ করে নিরপেক্ষ তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চের কাছে পাঠানো হয়েছে।

আরও পডুন: দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

মহিলা সাংবাদিকদের যৌন হেনস্থার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘গণতন্ত্রে এ ধরনের আচরণকে স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের অবশ্যই নির্ভয়ে ও স্বাধীনভাবে কাজ করার এবং বিভিন্ন বিষয় উত্থাপনের জন্য সমবেত হওয়া মানুষদের কার্যকলাপ নথিভুক্ত করার সুযোগ দিতে হবে। এমনকি দেশের রাজধানীর কেন্দ্রস্থলেও যে এর অনুমতি দেওয়া হচ্ছে না, তা ভারতে গণমাধ্যমের স্বাধীনতার ভবিষ্যৎ গতিপথের জন্য কোনও শুভ লক্ষণ নয়।’

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি