দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ক্যালেন্ডারের পাতায় অক্টোবর, পুজোর মরশুম পেরিয়ে গেলেও আকাশের মুখ ভার। রবিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার ভোলবদল। কোথাও কুয়াশার চাদর, কোথাও আবার ঝমঝমিয়ে বৃষ্টি। বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ-সহ অঝোরে বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা-সহ একাধিক এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

শহরের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলাতেও বৃষ্টির দাপট দেখা যায়। আচমকা বৃষ্টিতে রাস্তাঘাটে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। আবহাওয়া দফতর কলকাতার জন্য হলুদ সতর্কতা জারি করেছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ফলে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকা এবং প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো এড়িয়ে চলাই ভাল।

আরও পড়ুন: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

ছুটির দিনে একদিকে মেঘলা আকাশ আর বৃষ্টির শব্দে মন ভাল হচ্ছে শহরবাসীর, অন্যদিকে পুজোর বাজার করতে বেরিয়ে বিপাকে পড়েছেন বহু মানুষ। হাতে আর বেশি সময় নেই। পুজোর আগে শেষ মুহূর্তের কেনাকাটা সারতে ব্যস্ত আট থেকে আশি। কিন্তু ঠিক সেই সময়েই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে অনেকেই বাড়ি থেকে বেরোতে দ্বিধায় পড়ছেন। ফলে ছুটির দিনের বৃষ্টির আমেজ উপভোগ করলেও পুজোর বাজার নিয়ে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর