মহারাষ্ট্রে ওষুধ তৈরির কারখানায় গ্যাস লিক করে মৃত্যু চার কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পালঘরের এক ওষুধ তৈরির কারখানার গ্যাস লিক করে চার কর্মীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দুই কর্মী। ভয়াবহ ঘটনার পরেই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। তবে ওই গ্যাস লিকের ঘটনায় স্থানীয় বাসিন্দারা খানিকটা শঙ্কিত।

মায়ানগরী মুম্বই থেকে ১৩০ কিলোমিটার দূরে পালঘরের বৈসারে অবস্থিত মেডলি ফার্মা নামে একটি ওষুধ তৈরির কারখানা। বৃহস্পতিবার (২১ অগস্ট) বেলা আড়াইটা থেকে তিনটের মধ্যে ওই কারখানার ভিতরে থাকা একটি গ্যাস ট্যাঙ্কার থেকে হু-হু করে নাইট্রোজেন গ্যাস বের হতে শুরু করে। নিমিষেই সাদা ধোঁয়ায় ঢেকে যায় কারখানা চত্বর। তীব্র উগ্র গন্ধে কারখানায় থাকা কর্মীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। নিমিষে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারখানার কর্মীদের মধ্যে। অনেকেই প্রাণ ভয়ে ছুটে পালাতে থাকেন।

পালঘর জেলার বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিবেকানন্দ কদম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারীরা। ছয় জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধে সোয়া ছয়টা নাগাদ চিকি‍ৎসাধীন অবস্থায় চার কর্মী মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকি দুই কর্মী আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কিভাবে ওই গ্যাস লিকের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের