ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: দোকানের বাইরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল এমন এক দৃশ্য, যা দেখে শিউরে উঠেছেন স্থানীয়রা। একটি পথকুকুরের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৫০ বছরের এক ব্যক্তিকে। কিন্তু কেন এমন নৃশংস কাণ্ড ঘটাল সে? জেরায় অভিযুক্ত যা জানিয়েছে তাতে স্তম্ভিত হয়ে গিয়েছেন পুলিশের আধিকারিকরাও। শাকিল ওরফে পাপ্পুর দাবি, ভায়াগ্রা খাওয়ার পরই এমন আচরণ করেছে সে।   

ঘৃণ্য ঘটনাটি উত্তরপ্রদেশের আমরোহা জেলার হাসানপুর এলাকার কংকরওয়ালা কুয়া মহল্লার। একটি দোকানের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় পথকুকুরের সঙ্গে অভিযুক্তের অশালীন আচরণের ছবি ধরা পড়ে। পরে সেই ফুটেজ স্থানীয় এক যুবকের হোয়াটসঅ্যাপে পৌঁছয়। এরপর তিনি পুলিশের হাতে ফুটেজ তুলে দেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শাকিল ওরফে পাপ্পুকে (৫০) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগের কথা স্বীকার করে। জেরায় অভিযুক্ত দাবি করে, শক্তিবর্ধক ওষুধ ভায়াগ্রা খাওয়ার পরই সে এমন কাণ্ড ঘটিয়েছে।  তবে সেই যুক্তিতে কোনও ছাড় দেওয়া হয়নি।

আরও পড়ুন: মানুষের মতো পুজো-আরতি করছে AI রোবট! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া

ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজকে প্রমাণ হিসেবে সংগ্রহ করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পেশ করার প্রক্রিয়াও শুরু  হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। নিরীহ পশুকে নির্যাতনের জন্য অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। 

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’

পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক