বাড়িতে ডেকে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ৫০ বছরের শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি:  ছাত্র-ছাত্রীদের চরিত্র, মূল্যবোধ ও ভবিষ্যৎ গড়ে তোলার গুরু দায়িত্ব থাকে শিক্ষকের হাতে। সেই বিশ্বাস থেকেই অভিভাবকরা নিজেদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান, যাতে তারা সঠিক শিক্ষা, নৈতিকতা ও জীবনের সঠিক দিশা পায়। একজন শিক্ষককে সমাজে দ্বিতীয় অভিভাবক হিসেবেও দেখা হয়। তাঁর আদর্শ, আচরণ ও শিক্ষা একজন পড়ুয়ার জীবনে গভীর প্রভাব ফেলে। কিন্তু জীবন গড়ে দেওয়ার বদলে  নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা সামনে আসার পরেই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। 

ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বালিয়াতে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ১৪ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত গোলাম মুস্তাফা ওরফে পাপ্পু (৫০) কিছু কাজের অজুহাতে রবিবার এক নাবালিকাকে তার বাড়িতে ডেকে পাঠায় । ছাত্রী শিক্ষকের কথা মেনে তাঁর বাড়িতে গেলে অভিযুক্ত ভেতর থেকে দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুন: বারুইপুর কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড, কাউকে রেয়াত নয়, আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সিকান্দারপুর থানার এসএইচও মূলচাঁদ চৌরাসিয়া সোমবার (৬ জুলাই) জানান যে, শিশুদের যৌন নিপীড়ন প্রতিরোধ (পকসো) আইনসহ প্রাসঙ্গিক বিভিন্ন ধারায় মুস্তফার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বিএসএ) মনীশ সিং বলেছেন যে, শিক্ষাদফতর বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। 

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়