ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ জনের। দুর্ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার (৯ অগস্ট) দুপুরে মধ্যপ্রদেশের ধর জেলায় বাদনাওয়ার-উজ্জয়িনীর রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চকাওয়াসা গ্রামের কাছে দ্রুতগতিতে আসা একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ভুল দিক দিয়ে চলে আসে। সেই সময় উল্টো দিক থেকে একটি গাড়ি আসছিল। মুহূর্তের মধ্যে ট্রেলারটির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের  তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। চারচাকা গাড়ির ভিতরে থাকা ছয়জনেরই মৃত্যু হয়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। খবর দেওয়া হয় পুলিশ ও উদ্ধারকারী দলকে। দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতদের দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদায় আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

প্রাথমিকভাবে ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়েই বিপরীত লেনে চলে এসেছিল বলে জানা গিয়েছে।  তবে ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার পর বেশকিছুক্ষণ যানচলাচলে ব্যঘাত ঘটে। নিহতরা গুজরাতের বাসিন্দা ছিলেন এবং কন্টেইনার ট্রাকটির চালককে আটক করা হয়েছে। 

 

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?