আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরিয়ানায় যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮ পুণ্যার্থী

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানায় যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার মাঝ রাতে এই আগুনের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে  হরিয়ানার নুহ জেলায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ টি যাত্রী ছিল। তাদের মধ্যে ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে তীর্থযাত্রা শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ওই বাসে ছিল মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের যাত্রীরা ।  নুহের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন লেগে যায়। স্থানীয়রা প্রথমে দেখে চলন্ত বাসে আগুন লেগে গেছে। এরপর পুলিশকে তারা খবর দেয়। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানিয়েছে, ‘আগুন খুব তীব্র আকার ধারণ করার আগে আমরা বাসের পেছনে দৌড়ে যাই।  জানালা ভেঙে যত বেশি সম্ভব লোককে বের করে আনি।‘

বর্তমানে আহতরা  নুহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে নুহের বিধায়ক আফতাব আহমেদ বলেছেন, এই ঘটনায় তিনি দুঃখিত। তিনি জানান, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক এবং  দুঃখজনক ঘটনা।  ভক্তরা বৃন্দাবন থেকে ফিরছিলেন। আর সেই সময় বাসটিতে আগুন লেগে যায়।  বয়স্ক, মহিলা ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।‘ তবে কি করে বাসে আগুন লাগল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ