কেজরির জেলবন্দিকাণ্ড নিয়ে এবার ভোট প্রচারে আপ

Share:

নিজস্ব প্রতিনিধি : আবগারী দুর্নীতি মামলায় জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল। আসন্ন লোকসভা ভোটের আগে সাধারণ মানুষের মন জিতে নিতে নয়া উদ্যোগ নিল আম আদমি পার্টি। বিজেপিকে জবাব দিতে এবার ‘জেল কি জবাব ভোট সে’ কর্মসূচির সূচনা করল আপ।

এদিন আম আদমি পার্টির রাজ্যসভায় সাংসদ সন্দীপ পাঠক জানান, ‘কেজরিওয়াল বড় ষড়যন্ত্রের শিকার হয়ে গ্রেফতার হয়েছেন। লোকসভা ভোট চলার সময়ে এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সেইজন্যই আমরা এই নয়া কর্মসূচির উদ্যোগ নিয়েছে।‘ একইসঙ্গে তিনি জানান, দিল্লিতে যে চারটি কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি, সেই চার কেন্দ্রেই আমরা এই প্রচার চালাব। এদিনের এই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন আপের রাজ্যসভায় সাংসদ সঞ্জয় সিং। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন সঞ্জয়। এদিন আপের রাজ্যসভার সাংসদ সাধারণ মানুষের কাছে আর্জি জানান, যারা ভোট দিতে যাবেন তাঁরা যেন কেজরিওয়ালের মুখ দেখে ভোট দেন।

উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারী দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। কেজরির গ্রেফতারির পর রাস্তায় নেমে বিক্ষোভ দেখান আপের নেতা-কর্মী-সমর্থকরা। আপের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় ইন্ডিয়া জোটের অন্যান্য নেতাদেরও। তবে এবার কেজরিওয়ালের জেলবন্দিকাণ্ডকেই নির্বাচনী প্রচারে নিয়ে আসছে আম আদমি পার্টি। দিল্লির চারটি কেন্দ্র নিউ দিল্লি, পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি ও পশ্চিম দিল্লিতে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি। এই চারটি লোকসভা কেন্দ্রেই আপের এই নয়া কর্মসূচি চলবে।  

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা