জোট আলোচনার মাঝেই  হরিয়ানায় একতরফাভাবে প্রার্থী ঘোষণা আপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে আম আদমি পার্টি এবং কংগ্রেস জোট বেঁধে ভোটে লড়বে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনাও। এই আবহে সোমবার একতরফাভাবে ২০ টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল আপ। পাশাপাশি হরিয়ানার আপ ইউনিটের প্রধান সুশীল গুপ্তা জানিয়েছেন, ‘ সন্ধ্যের মধ্যে কংগ্রেসের সঙ্গে সমঝোতায় না এলে আপ ৯০টি বিধানসভা আসনের প্রার্থীদের নাম প্রকাশ করবে।‘

সূত্রের খবর,  হরিয়ানায় নির্বাচনে লড়ার  জন্য ১০টি আসন দাবি করেছিল আম আদমি পার্টি। কিন্তু কংগ্রেস তা দিয়ে রাজি হয়নি। তাই  কংগ্রেস যদি আম আদমি পার্টিকে আসন দিতে রাজি না হয় তাহলে বিধানসভা নির্বাচনে হরিয়ানায় একাই লড়বে আপ। তবে এখন পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য,  হরিয়ানা বিধানসভা নির্বাচন হবে ৫ অক্টোবর। এক দফায় ৯০টি আসনেই ভোট হবে। এরআগে ১ অক্টোবর হরিয়ানায় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে একটি প্রাচীন উৎসব থাকায় পিছিয়ে দেওয়া হয় নির্বাচনের দিনক্ষণ। অন্যদিকে গত বিধানসভা  নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পরে দুষ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টি জোটে সরকার গঠন করে। তবে এই বছরের মার্চে বিজেপি ও জেজেপির জোট ভেঙে যায়। বর্তমানে হরিয়ানায় এনডিএ-র  ৪৩ টি আসন এবং ইন্ডিয়া জোটের ৪২ টি আসন রয়েছে।

হানিমুনে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা! ঋতুস্রাব হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী…

আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কীভাবে সপরিবারে রক্ষা? ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পর্যটকের

তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ৭

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর