কংগ্রেসের সঙ্গে জোট নয়, হরিয়ানা বিধানসভা নির্বাচনে একাই লড়বে আপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কয়েকমাসের মধ্যেই রয়েছে হরিয়ানায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। এই আবহে বড় ঘোষণা করল আম আদমি পার্টি । বৃহস্পতিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানে ঘোষণা করেন,’ বিধানসভা নির্বাচনে  হরিয়ানা থেকে একাই লড়াই করবে আপ। কোন জোটে তারা যাবে না।‘

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, ‘এক দশকের মধ্যেই জাতীয় দলে পরিণত হয়েছে আম আদমি পার্টি। আমরা দুই রাজ্য তথা  দিল্লি ও পঞ্জাবে একাই সরকার চালাচ্ছি। সেইজন্য বিধানসভা নির্বাচনেও হরিয়ানা থেকে স্বতন্ত্রভাবে লড়াই করব।‘ পাশাপাশি     ভগবন্ত মানে জানান,’ পঞ্জাব এবং হরিয়ানার মধ্যে অনেক মিল রয়েছে। অর্ধেক হরিয়ানার বাসিন্দা পঞ্জাবি ভাষায় কথা বলে। আগামী ২০ জুলাই হরিয়ানার জন্য বিশেষ ঘোষণা করবে আম আদমি পার্টি।‘ একথায়  পঞ্জাব মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য থেকে পরিষ্কার যে বিধানসভা নির্বাচনে  হরিয়ানার ৯০টি আসনে একাই প্রার্থী দেবে আম আদমি পার্টি।

প্রসঙ্গত, চলতি বছর লোকসভা নির্বাচনে  হরিয়ানায় সমঝোতা করেছিল কংগ্রেস এবং আপ। সে রাজ্যের ১০টি আসনের মধ্যে একটি কেজরীর দলকে ছেড়ে ন’টিতে লড়েছিল রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দল। তার মধ্যে পাঁচটিতে জিতেছেন কংগ্রেসের  প্রার্থীরা। বাকি পাঁচটি গিয়েছে ‘পদ্মে’র ঝুলিতে।   এই আবহে বিধানসভা নির্বাচনে একা লড়াই করার কথা ঘোষণা করল আম আদমি পার্টি।

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই সতর্কতামূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি