‘এখনই রাজনীতিতে নামার সময় নয়’, CJP-র ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অভিজিৎ দীপকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে ঘিরে গত কয়েক মাস ধরেই চর্চা চলছে। যন্তর মন্তরে আন্দোলনের পরে এ বার সংগঠনের পরবর্তী কর্মসূচির প্রস্তুতিতে ব্যস্ত তিনি। তবে আপাতত CJP-কে রাজনৈতিক দলে পরিণত করার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়ে দিলেন দীপক। তাঁর কথায়, ‘রাজনীতিতে নামার জন্য এখনও সময় আসেনি’।

এক সাক্ষাৎকারে দীপক জানান, CJP-কে রাজনৈতিক দল করা নিয়ে মূল কমিটিতে আলোচনা হয়েছিল। কিন্তু গণতন্ত্রকে শুধু রাজনৈতিক দল এবং নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তাঁরা। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ, নাগরিক সমাজ, সংবাদমাধ্যম, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিচারব্যবস্থারও গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। CJP-র মূল কমিটি গঠন নিয়েও উঠেছিল প্রশ্ন। পরিচিতদেরই কি সেখানে জায়গা দেওয়া হয়েছে? অভিযোগ উড়িয়ে দীপকের দাবি, বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের নিয়ে কমিটি তৈরি হয়েছে। আইন, সংবাদমাধ্যম, প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলন, নীতি এবং কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন। ভোটার তালিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন দীপক। তাঁর দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। তাঁর কথায়, ‘আগে ভোটাররা সরকার নির্বাচন করতেন, এখন সরকার ভোটারদের নির্বাচন করছে’।

আরও পড়ুনঃ হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

আগামী সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে ‘ক্যা বোলতি পাবলিক’ কর্মসূচি শুরু করার কথা জানিয়েছেন তিনি। বিভিন্ন রাজ্যে গিয়ে সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শুনবেন সংগঠনের সদস্যেরা। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হবে ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা। ধর্মীয় মেরুকরণের বদলে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং পরিকাঠামোকে জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে আনার পক্ষেও সওয়াল করেছেন দীপক। তাঁর হুঁশিয়ারি, সরকারের প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলনের পথে নামবেন তাঁরা। যুবসমাজের উদ্দেশে দীপকের বার্তা, ‘কাউকে রাতারাতি নায়ক বানাবেন না’। কোনও ব্যক্তিকে নয়, দেশ, সংবিধান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি।

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড