হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মর্মান্তিক দুর্ঘটনা হিমাচলে। আবাসিক বাড়ি আচমকা ভেঙে পড়ে মৃত্যু হল দুজনের। গুরুতর জখম হয়েছে দুই শিশু। ঘটনাটি ঘটেছে সিরমৌর জেলার রাজগড় মহকুমার দিদাগ এলাকায়। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী, বুধবার দুপুরে মৌজা পিসি দিদাগের ছিছাড়িয়া গ্রামে ভীম সিংয়ের বাড়িটি আচমকা ভেঙে পড়ে। সেই সময় বাড়ির ভিতরে চারজন ছিলেন। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ধ্বংসস্তূপ থেকে তাঁদের উদ্ধার করা হয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ভীম সিংয়ের স্ত্রী নির্মলা (৬০ ) এবং তাঁর মেয়ে পূজার (৩২)।

গুরুতর আহত হয়েছে পূজার দুই বছরের মেয়ে হীরা এবং ভীম সিংয়ের ছেলে অরুণের দুই বছরের মেয়ে অভিয়ানা। দু’জনকেই রাজগড়ের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় আর কেউ নিখোঁজ বা আটকে নেই। গবাদি পশুর ক্ষতির খবরও পাওয়া যায়নি। সরকারি ভবন, বিদ্যুৎ ব্যবস্থা কিংবা অন্য কোনও সম্পত্তির ক্ষতির কথাও জানা যায়র রাজগড় তহসিলের দিদাগ এলাকার গ্রাম রাজস্ব আধিকারিক এই ঘটনাটি প্রশাসনকে জানালে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করে জেলা প্রশাসন। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

এদিকে প্রবল বৃষ্টিতে এখনও বিপর্যস্ত হিমাচল প্রদেশ। সরকারি তথ্য অনুযায়ী, দুর্যোগে এখনও পর্যন্ত ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাজ্যের একাধিক এলাকায় রাস্তা, বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে হিমাচলে ২০৪টি রাস্তা বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে দুটি জাতীয় সড়ক এনএইচ-১৫৪ এবং এনএইচ-২১। রাস্তা বন্ধের সংখ্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। সেখানে ৮০টি রাস্তা অবরুদ্ধ রয়েছে। গত ৪৩ দিনে ভারী বৃষ্টি, ভূমিধস, মেঘভাঙা বৃষ্টি-সহ একাধিক দুর্যোগে সরকারি সম্পত্তির ক্ষতির পরিমাণ ৯১০ কোটি টাকা ছাড়িয়েছে বলে প্রশাসনিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড