দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের দলীয় সংবিধান ও নিয়মের বাইরে গিয়ে দলবদল করেছেন কাকলি ঘোষ দস্তিদার-সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ কুড়ি জন সাংসদ। তাঁদের সাংসদ পদ খারিজের দাবি বারবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন সুদীপ-কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজ করা হবে, তার সপক্ষে যুক্তি ও প্রয়োজনীয় নথিও দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও অধ্যক্ষ এখনও পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। উল্টে এনসিপিআই-তে থাকা কাকলিদের আসন বদল করে এনডিএ-র সঙ্গে করে দিয়েছেন ওম বিড়লা। কিন্তু এনসিপিআই-কে দল হিসেবে স্বীকৃতি দেননি তিনি। লোকসভার অধ্যক্ষের এই সিদ্ধান্ত ও সুদীপ-কাকলিদের সাংসদ পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন অভিষেক।

আরও পডুন: ‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

গত সপ্তাহে মামলাটি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল কালীঘাট তৃণমূলের তরফে। আজ, সোমবার অভিষেকের ওই মামলাটি দায়ের হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। এই মামলায় লোকসভার অধ্যক্ষ সহ কুড়ি জন দলবদলু সাংসদকে পার্টি করা হয়েছে। ১৯৮৫ সালের লোকসভা সদস্য নীতির ৬ নম্বর ধারা অনুসারে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক এই দাবিই ওম বিড়লার কাছে করেছিলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ। এই এক আবেদন জানিয়ে গত ১৯ জুন তিনি পিটিশন দায়েরও করেছিলেন। অভিষেকের অভিযোগ, তারপরে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি, হয়নি শুনানিও। তিনি অধ্যক্ষের সঙ্গে দেখা করে প্রশ্ন করেছিলেন, এই বিষয়ে যখন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তখন কী ভাবে ২০ জনের আসন বদল করা হল? সেই আসন বদলের সিদ্ধান্ত খারিজ করার অনুরোধও অধ্যক্ষকে করেছিলেন তিনি। কিন্তু অভিষেকের দাবি, ওম বিড়লা এখনও সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। তাই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে চূড়ান্ত ফয়সালা করতে চাইলেন তৃণমূল সাংসদ।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি