মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি:  কিছুদিন আগেই মাঝ আকাশে বিমান ৩০০ ফুট নেমে গিয়েছিল। আহত হয়েছিলেন একাধিক যাত্রী। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিপত্তি। মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আচমকাই ইঞ্জিনে সমস্যা দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে বিমানকে ফেরানো হয় গোয়ার বিমানবন্দরে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ইন্ডিগোর গোয়া-দিল্লিগামী 6E 2102 বিমানে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায়। তবে শেষ পর্যন্ত নিরাপদেই বিমানটি অবতরণ করে এবং যাত্রীদের সকলকেই নিরাপদে নামিয়ে আনা হয়।

জানা গিয়েছে, বিমানটি সকাল ৯টা ১৬ মিনিট নাগাদ গোয়া থেকে দিল্লির উদ্দেশে উড়েছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এয়ার ট্রাফিক কন্ট্রোল  (ATC) ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করে। এরপর বিমানটিকে গোয়ার দিকে ফিরিয়ে আনা হয়। 

আরও পড়ুন: ‘সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে দুমুখো নীতির কোনও স্থান নেই,’ নাম না করে পাকিস্তানকে কটাক্ষ মোদির

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা Flightradar24-এর তথ্য অনুযায়ী, বিমানটি দক্ষিণ মহারাষ্ট্রের উপকূলীয় এলাকার উপর দিয়ে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। সেখান থেকেই সেটি ঘুরে গোয়ার দিকে ফিরে আসে।  সকাল ৯টা ৫১ মিনিটে রানওয়ে ২৮-এ নিরাপদে অবতরণ করে বিমানটি। এরপর সেটিকে স্ট্যান্ড ৬-এ পার্ক করা হয়। সকাল ১০টা ৩ মিনিটে ATC-এর তরফে ‘ফুল ইমার্জেন্সি’ প্রত্যাহার করা হয়। বিমানের সমস্ত যাত্রী নিরাপদে নেমে বোর্ডিং এলাকায় চলে যান।

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪