‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিটে প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশজুড়ে আন্দোলনে নেমেছিল পড়ুয়ারা। দিল্লির যন্তর মন্তর থেকে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীর রাজপথে। পড়ুয়াদের সঙ্গে সেই আন্দোলনে পা মেলায় ককরোচ জনতা পার্টি। দিল্লির রাজপথের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা দেশ। তারপর থেকেই যুবসমাজের কথা মাথায় রেখে একাধিক প্রকল্পও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার যুবসমাজ ও পড়ুয়াদের মন জয়ে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে বড় ঘোষণা করলেন মোদি।

লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ‘আমাদের দেশের তরুণ প্রজন্মের উপর আমার ভরসা আছে। কোচিংয়ের খরচ মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের উপর বড় আর্থিক চাপ তৈরি করছে। কোচিং ক্লাসকে ঘিরে প্রতিযোগিতা মধ্যবিত্ত পরিবারের উপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বাবা-মায়ের মনে হয়, সন্তানকে কোচিং সেন্টারে না পাঠালে সে পিছিয়ে পড়বে। এমনকি মনে হয়, তাঁরা যেন সম্মানজনক পরিবারের অংশ নন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশের যুবকদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া হবে। এই উদ্যোগ বাস্তবায়নে দেশের ডিজিটাল পরিকাঠামো এবং দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের কাজে লাগানো হবে। যুবকদের যাতে পরিবারের কাছাকাছি থেকে পড়াশোনা করার সুযোগ থাকে এবং পরিবারের উপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সেই লক্ষ্যেই বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।’

আরও পডুন: ‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

শুধুই অনলাইন কোচিং নয়, নতুন প্রজন্মকে এআই প্রযুক্তিতে শিক্ষিত করতে হবে। কারণ এআই এখন গোটা বিশ্বে অন্যতম চর্চিত বিষয়। যেটা আগামীতে গোটা বিশ্বকে চালাবে। তাই কেন্দ্রীয় সরকার সংকল্প নিয়েছে। আগামী এক বছরে ১ কোটি পড়ুয়াকে এআই টেকনোলজিতে ট্রেনিং দেবে। এই বিষয়ে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের যুবশক্তিকে প্রযুক্তিগত ভাবে দক্ষ করে তুলতে হবে। তাই প্রতি বছর ১ কোটি যুবক-যুবতীকে AI প্রশিক্ষণ দিতে বিশেষ প্রকল্প চালু করা হবে।’

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল