‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে ৭ দফা সংস্কার প্রয়োজন দেশে। ২০৪৭-এ বিকশিত ভারত গড়তে এই সাত দফা সংস্কার প্রয়োজন। সেই সাত দফা সংস্কারকে ‘শক্তির সপ্তধারা’ হিসেবে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার ৮০ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়ে মোদি বলেন, ‘আজ লালকেল্লা থেকে আমি দেশবাসীর সামনে শক্তির সেই ‘সপ্তধারা’র আহ্বান জানাচ্ছি। এই ‘সপ্তধারা’র শক্তি ও সামর্থ্যকে কাজে লাগিয়ে আগামী পাঁচ থেকে সাত বছরে আমরা দেশকে এমন উচ্চতা ও নতুন গতি প্রদান করব। সঙ্গে এমন সক্ষমতা অর্জন করব, যার মাধ্যমে নতুন নতুন লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে। যা বিগত পাঁচ থেকে সাত দশকেও অর্জন করা যায়নি। সেটা আগামী পাঁচ থেকে সাত বছরে করতে হবে।’

আরও পডুন: ‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

প্রধানমন্ত্রী মোদি ‘শক্তির সপ্তধা’ বলতে বুঝিয়েছেন- উৎপাদন শিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন, গতিশক্তি, প্রতিরক্ষা শক্তি, সবুজ ও নীল অর্থনীতি এবং ভারতের সফট পাওয়ার। এই বিভাগেই আগামী দিনে কাজ করতে হবে। আর সেই কাজ করতে হবে দ্রুততার সঙ্গে। যাতে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য়ে পৌঁছনো সম্ভব হয়। প্রধানমন্ত্রী এই সাতটি বিভাগকে আলাদা করে বুঝিয়েছেন। যার মধ্যে প্রথম অগ্রাধিকারের ক্ষেত্রটি হলো উৎপাদন বিভাগ। প্রধানমন্ত্রী মোদি ভারতীয় পণ্যগুলিকে খরচ, গুণমান ও উৎপাদনের পরিমাণের দিক থেকে প্রতিযোগিতামূলক করে তোলার এবং বিশ্বমানের মানদণ্ড পূরণের আহ্বান জানিয়েছেন। দ্বিতীয় সপ্তধা হল, কৃষিক্ষেত্র ও খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগ। তৃতীয় বিষয়টি হল তথ্য ও প্রযুক্তি। এই বিষয়ে মোদি জানিয়েছেন, বিকশিত ভারত গড়তে উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের সক্ষমতা জোরদার করতে হবে। চতুর্থ বিভাগ হল গতিশক্তি প্রকল্প। এর মাধ্যমে অত্যাধুনিক ট্রেন, যোগাযোগ ব্যবস্থা, সেতু নির্মাণ ও এয়ারপোর্ট তৈরির দিকে জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। পঞ্চম দিক হল প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নতি ও আত্মনির্ভরতা। ষষ্ঠ দিক হল- ব্লু ও গ্রিন অর্থনীতি। ভারতের বিশাল প্রাকৃতিক সম্পদ একটি মজবুত অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনা জুগিয়েছে, এমনটাই বলেন মোদি। সপ্তম সেক্টর হল সফট পাওয়ার। অর্থাৎ যোগা, আয়ুর্বেদ যা ভারতের স্বতন্ত্র। তার উপর কাজ করার জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

সুশান্ত সিং রাজপুত মামলার তদন্তে এবার রাষ্ট্রপতি সম্মান পেলেন নূপুর প্রসাদ

৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল