ইঞ্জিনে আগুন, বেঙ্গালুরুতে জরুরি অবতারণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টেল-অফের কিছু সময়ের মধ্যে বিমানের ইঞ্জিনে আগুন। দ্রুত তড়িঘড়ি বেঙ্গালুরু বিমানবন্দরেই জরুরি অবতরণ করানো হল বেঙ্গালুরু-কোচি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান ৷ এই ঘটনার পর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, সব যাত্রী ও ক্রুদের বের করে আনা হয়েছে। এই ঘটনায় কেউ এখন পর্যন্ত আহত হয়নি।

সূত্রের খবর, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।  ক্রু সদস্যরা এয়ার ট্রাফিক কন্ট্রোলারে খবর দিলে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় ৷ রবিবার এই ঘটনা প্রসঙ্গে বিমানবন্দর অধীনস্ত সংস্থার মুখপাত্র  জানিয়েছে, ‘ ১৮ মে বেঙ্গালুরু থেকে কোচি যাওয়ার পথে আইএক্স ১১৩২ বিমানটির ইঞ্জিনে আগুন লেগে যায়। এরফলে রাত ১১ টা ১২ মিনিটে বেঙ্গালুরু বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৷ ঘটনায় পর পুরোদমে ইমার্জেন্সি ঘোষণা করা হয় ৷ অবতরণের কিছুক্ষণের মধ্যেই বিমানের আগুন নেভানো সম্ভব হয় ৷’

এই ঘটনা প্রসঙ্গে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডের মুখপাত্র জানিয়েছেন, ১৭৯ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্যকে বিমান থেকে সফলভাবে বের করে আনা হয়েছে। তবে এই ঘটনার জেরে সৃষ্ট অসুবিধার জন্য আমরা দুঃখিত। কি করে এমন ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?